আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

২০২৩ বিশ্বকাপেই নিজেদের শেষ দেখছেন তামিম

২০২৩ বিশ্বকাপেই নিজেদের শেষ দেখছেন তামিম

ওয়ানডে ফরম্যাটে বর্তমান বিশ্বের অন্যতম সেরা বাংলাদেশ। আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সেটাই প্রমাণ করে। দলের এই পর্যায়ে আসার পেছনে পাঁচ জন মানুষের অবদান সারাজীবন মনে রাখবে দেশের মানুষ। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এর মধ্যে মাশরাফি অবসর না নিলেও জাতীয় দলে তার আর ফেরা হচ্ছে না। বাকি চার জনের বয়সও ৩৪-৩৬ বছর। আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপটা হয়তো এই চার জনেরই শেষ বিশ্বকাপ।

সেটাই ইঙ্গিত দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার অধীনে টানা পাঁচটি সিরিজ জিতেছে বাংলাদেশ। সর্বশেষ গতকাল গায়ানায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড ব্যবধানে হারিয়ে আরও একটি সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। ম্যাচশেষে অনুভূতি জানতে চাওয়া হলে বলেছেন, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ও পরিকল্পনা নেওয়া হচ্ছে। কারণ, চার সিনিয়রের জন্য সেটাই হয়তো শেষ বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

তামিম ইকবাল বলেন, ‘টেস্ট ও টি-টোয়েন্টিতে পরাজয়ের পর সবাই এই ফরম্যাটটা জিততে চাচ্ছিল। সবার মধ্যে যে তাড়না, এটাই আমাদের সাফল্যের রহস্য। এখনো বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। ২০২৩ বিশ্বকাপ আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের চার জনের (সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ) জন্য। ওই বিশ্বকাপই হয়তো অনেকের শেষ।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত