আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

জার্মানিকে হারিয়ে হকি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। টান টান উত্তেজনার সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে জয়লাভ করে দলটি। নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলে জার্মানদের হারায় তারা। ফলে ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠে গেলো তারা।

গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনা। ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন, এরপর কানাডাকে হারায় ৭-১ গোলে। তাতেই সরাসরি শেষ আটে পৌঁছায় কোচ মারিয়া ভিয়ালবার শিষ্যরা।

নকআউটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় ১-০ গোলে। এরপর দলটির সামনে পড়ে জার্মানি।

রোববার নেদারল্যান্ডসের অ্যামস্ট্যালভিনের এস্তাদি অলিম্পিক দে তেররাসায় মুখোমুখি হয় দুই দল। তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। প্রথম মিনিটেই হজম করে বসে পেনাল্টি কর্নার। তা থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন হ্যানা গ্রানিৎস্কি।

প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে আর্জেন্টিনা সেই গোলের জবাব দেয় পেনাল্টি কর্নার থেকেই। গোল করে আকাশি-সাদাদের সমতায় ফেরান অগাস্তিনা গোরজেলানি।

দ্বিতীয় কোয়ার্টারে গোল করে আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে যায় প্রথমবারের মতো। ম্যাচের ২৮ মিনিটে আরেক ‘অগাস্তিনা’ অ্যালবার্তিনো গোলের দেখা পান। সেই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে দলটি।

জার্মানি তাদের সমতাসূচক গোলের দেখা পায় তৃতীয় কোয়ার্টারের একেবারে শেষ মুহূর্তে। চার্লট স্টেপেনহর্স্ট গোল করে স্কোরলাইন ২-২ করেন।

শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে জার্মানির জালে একবার বল জড়িয়েছিল আজেন্টিনা। তবে ফাউলের কারণে তা বাতিল হয়। এর আগে পরে ওপেন প্লে থেকে একটি আর একটি পেনাল্টি কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ফলে নির্ধারিত সময় ২-২ সমতায় ম্যাচ শেষ হয়, খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।

সেখানেও প্রথম শট ভাঙতে পারেনি দুই দলের সমতা। আর্জেন্টিনা ও জার্মানির প্রথম শট নিতে আসা জুলিয়েতা ও লরেঞ্জ ব্যর্থ হন গোল করতে।

আর্জেন্টিনার দ্বিতীয় শট নিতে আসা অ্যালবার্তারিও গোলের দেখা পান, জার্মানিও সমতা ফেরায় অ্যান শ্রুডারের গোলে। দেলফিনা থমের গোলে আকাশি সাদারা এগিয়ে যায় আবারোট। তবে লিয়েনা ওয়েইডারমানের মিসে এবার আর সমতা ফেরাতে পারেনি জার্মানি।

পরের শটে আর্জেন্টিনার অগাস্তিনা আলনসো আর জার্মানির সনজা জিমেরমান গোল করেন। ফলে চার শট পর ৩-২ এ এগিয়ে থাকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শেষ শট নিতে আসা আর্জেন্টাইন অধিনায়ক রোচিও সানচেজ দুইবারের চেষ্টায় গোল করেন ঠিকঠাক। ফলে আর্জেন্টিনা ৪-২ গোলে জয় নিশ্চিত করে ফেলে, নিশ্চিত করে ফেলে ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালও। সেখানে তাদের জন্য অপেক্ষায় নেদারল্যান্ডস, যাদের হারিয়েই দুইবার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।

তবে ফাইনালের আগে সময় পাচ্ছে না আর্জেন্টিনা। আজ দিবাগত রাতে একই ভেন্যুতে ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত