আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিশ্বকাপের আগে ২ বছরের জেল হয়ে যেতে পারে নেইমারের

বিশ্বকাপের আগে ২ বছরের জেল হয়ে যেতে পারে নেইমারের

বিশ্বকাপের ঠিক আগে নেইমারের দুয়ারে এসে হাজির নতুন আপদ। কর ফাঁকির অভিযোগ উঠেছে ব্রাজিল তারকার বিরুদ্ধে। তারই বিচার করা হবে আগামী ১৭ অক্টোবর। যেখানে তার আর্থিক জরিমানার শঙ্কা তো আছেই, তার চেয়েও বেশি চোখরাঙানি দিচ্ছে ২ বছরের জেল।

স্প্যানিশ কর কর্তৃপক্ষের দাবি, ২০১৩ সালে ব্রাজিল থেকে যে স্পেনে পাড়ি জমিয়েছিলেন বার্সেলোনায় নাম লিখিয়ে, সেই দলবদলের করটা ফাঁকি দিয়েছেন নেইমার। সে কারণেই পিএসজি তারকার দুই বছরের জেল আর ৯৬ কোটি টাকা জরিমানা চান তারা। সে কারণেই নেইমারের নামে দেওয়া হয়েছে মামলা ঠুকে।

স্প্যানিশ পত্রিকা এল পাইস জানাচ্ছে, আগামী ১৭ অক্টোবর শুনানি হবে এই মামলার। তার জন্য বার্সেলোনায় যেতে হবে নেইমারকে। প্রসিকিউশনের বিশ্বাস, সব মিলিয়ে নেইমারের সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় ৮০ কোটি ৮ লাখ টাকা কর ফাঁকি দিয়েছেন।

এখানেই শেষ নয়। ব্রাজিলের ‘ডিআইএস’ নামক এক কোম্পানির দাবি, নেইমারের ৪০ শতাংশ তাদের মালিকানায়, ২০০৯ সালে নেইমারের বয়স যখন ১৭ বছর, তখন নেইমারের এই স্বত্ব ২০ লাখ ইউরোর বিনিময়ে কিনেছিলেন তারা, জানাচ্ছে এল পাইস। তবে নেইমার এখন বিষয়টি অস্বীকার করছেন। সেজন্যে যেন নেইমারের ৫ বছরের জেল আর ১৪৪ কোটি টাকার জরিমানা দাবি করছে কোম্পানিটি।

শুধু নেইমার নয়, তার বাবা ও মা, বার্সেলোনার দুই সাবেক সভাপতি সান্দ্রো রোসেল আর হোসে মারিয়া বার্তোমেউ, সান্তোস আর বার্সেলোনার সাবেক দুই কোচকেও দায়ী করা হয়েছে। এল পাইস জানাচ্ছে, কর কর্তৃপক্ষ নেইমারের বাবার ২ ও নেইমারের মায়ের ১ বছরের জেল হোক এমনটাই চাইছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]


 

শেয়ার করুন

পাঠকের মতামত