আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

অপ্রতিরোধ্য মেসি ও নেইমার, পিএসজির দুর্দান্ত শুরু

অপ্রতিরোধ্য মেসি ও নেইমার, পিএসজির দুর্দান্ত শুরু

লিওনেল মেসি আগেই জানিয়ে দিয়েছিলেন, নতুন মৌসুমের তাকে দেখা যাবে সেরা ফর্মে। উদ্বোধনী ম্যাচে যেন কথা রাখার বার্তাই দিলেন আর্জেন্টাইন এই মহাতারকা। মেসির জোড়া গোলের দিনে লিগ ওয়ানে দারুণ সূচনা করেছে পিএসজি। মেসির পাশাপাশি নেইমার, হাকিমি ও মারকুইনিয়োসের গোলে শনিবার (৬ আগস্ট) পিএসজি ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্লেরমন্তকে।

শক্তিতে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে ৫-০ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়ের দল। অন্য দুটি গোল করেছেন আশরাফ হাকিমি ও মার্কিনিয়োস।

গত সপ্তাহে নঁতকে ৪-০ ব্যবধানে গুঁড়িয়ে ফরাসি সুপার কাপ জয় দিয়ে নতুন মৌসুম শুরু করে পিএসজি। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন নেইমার, জালের দেখা পেয়েছিলেন মেসিও।

লিগে গত মৌসুমে দুইবারের দেখায় ক্লেহমোঁর বিপক্ষে ৪-০ ও ৬-১ গোলে জিতেছিল পিএসজি। ফিরতি লেগে হ্যাটট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপে ও নেইমার।

চোটের কারণে এদিন ফরাসি তারকা না থাকলেও শুরু থেকে ছিলেন নেইমার। নবম মিনিটেই দলকে এগিয়ে নেন তিনি। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে কাটব্যাক করেন পাবলো সারাবিয়া এবং ফ্লিকে বল বাড়ান নেইমারের পায়ে। ডি-বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা।

২৬তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে থ্রু পাস বাড়ান নেইমার। বলের নাগাল পাননি মেসি, তবে ডান দিক দিয়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে বল ধরে ডি-বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন হাকিমি।

দলের তৃতীয় গোলেও বড় ভূমিকা নেইমারের। ৩৮তম মিনিটে বাঁ দিক থেকে তার দারুণ ফ্রি কিকে বিনা বাধায় জোরাল হেডে স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস।

বিরতির পর পিএসজির আক্রমণের ধার কিছুটা কমে। সেই সুযোগে কয়েকটি সুযোগ তৈরি করে ক্লেহমোঁ। প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়ানোর মতো কিছু যদিও করতে পারেনি তারা।

শেষ দিকে ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করেন মেসি।

৮০তম মিনিটে মাঝমাঠ থেকে বল পায়ে ছুটে ডি-বক্সে ঢোকার মুখে বাঁ দিকে নেইমারকে পাস দেন মেসি। নেইমার শট না নিয়ে দেন ফিরতি পাস আর প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে স্কোরলাইন ৪-০ করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

এরপরই তার ওই ওভারহেড কিক গোল। জাতীয় দল সতীর্থ লেয়ান্দ্রো পারেদেসের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিতে চোখের পলকে অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি, বল বুক দিয়ে নামিয়ে অসাধারণ নৈপুণ্যে গোলরক্ষকের ওপর দিয়ে পাঠিয়ে দেন জালে।

ইচ্ছার বিরুদ্ধে গত গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। প্যারিসে অভিষেক মৌসুমটা মোটেও ভালো কাটেনি তার। লিগ শিরোপার স্বাদ পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নিজের মানের ধারেকাছে ছিলেন না তিনি। আর নেইমার তো প্রত্যাশার প্রতিদান দিতে পারছিলেন না এখানে শুরু থেকেই।

গত মৌসুমে একমাত্র কিলিয়াম এমবাপে ছিলেন উজ্জ্বল। তবে তাতে চ্যাম্পিয়ন্স লিগ ঘিরে দলের মূল চাওয়া পূরণ হয়নি একটুও। সেই হতাশা এবার ঝেড়ে ফেলার প্রত্যয় পিএসজির সবার কণ্ঠে। মাঠেও তার ছাপ পড়তে শুরু করেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত