আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ফিলিস্তিনের পরিচয়ে বিশ্বকাপের খেলা দেখতে হবে ইসরায়েলিদের

ফিলিস্তিনের পরিচয়ে বিশ্বকাপের খেলা দেখতে হবে ইসরায়েলিদের

১৯৪৮ সালে ইহুদিরা ফিলিস্তিনে নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে, ইসরায়েল। তা মেনে নেয়নি ফিলিস্তিনিরা। ঘটনার জেরে শুরু হয় যুদ্ধ, যা চলছে এখনো। ফিলিস্তিনের ভূখণ্ড দখল করা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি বিশ্বের অনেক দেশ। একই পথ অনুসরণ করেছে, কাতার বিশ্বকাপের টিকিট বুকিং এবং হসপিটালিটি প্যাকেজের অফিসিয়াল ওয়েবসাইট ‘উইন্টারহিল হসপিটালিটি’। টিকিট ক্রয়ের অনলাইন স্টোরে রাখা হয়নি ইসরায়েলের নাম। তাদের উল্লেখ করা হয়েছে ‘অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল’ হিসেবে। খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ দৈনিক মার্কা।

নভেম্বরে কাতারে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। মহাযজ্ঞের সাক্ষী হতে ফুটবলপ্রেমীরা টিকিট সংগ্রহে ব্যস্ত। উইন্টারহিল হসপিটালিটির কারণে কোনো ইসরায়েলি সমর্থক নিজের দেশের পরিচয়ে খেলা দেখার সুযোগ পাচ্ছে না।

বিশ্বকাপে যেতে ইচ্ছুক ইসরায়েলি ফুটবলভক্তরা সম্প্রতি খেয়াল করেছেন, অনলাইন স্টোরে তাদের দেশের নাম নেই। অর্থাৎ,  ইসরায়েলের ফুটবলভক্তদের যদি দোহায় ভ্রমণ করতে হয়, তবে তাদের দেশ হিসেবে ফিলিস্তিন অঞ্চল বাছাই করতে হবে। নাহলে টিকিট কাটাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন না তারা।

ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়েছে ফিফা। বুধবার প্রথম ইসরায়েলি গণমাধ্যম এই বিষয়টি নিয়ে খবর প্রকাশ করে। এরপরই ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলিরা। তবে ফিফা কিংবা ইসরায়েল এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে গুঞ্জন ছড়িয়েছে, নাগরিকদের জন্য কাতার বিশ্বকাপ দেখতে যাওয়া নিষিদ্ধ করতে পারে ইসরায়েল সরকার।

তবে আরবসহ মুসলিম বিশ্বের ফুটবল ভক্তরা এই ঘটনার প্রশংসা করছেন। তারা এটাকে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের নীরব প্রতিবাদ হিসেবে দেখছেন।  ফিফা এবং কাতার সরকারকেও প্রশংসায় ভাসাচ্ছেন তারা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত