আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

রেকর্ড গড়েই ভাঙল উদ্বোধনী জুটি!

রেকর্ড গড়েই ভাঙল উদ্বোধনী জুটি!

দিন শেষ :  বাংলাদেশ ৩০৩/২  (৯০ ওভার)। তামিম ১০৯ ও ইমরোল ১৩০।

সকাল থেকেই চট্টগ্রাম টেস্টটা বাংলাদেশের জন্য অর্জনের উপলক্ষ হয়ে দেখা দিয়েছে। এক এক করে বেশ কয়েকটি রেকর্ডের সাক্ষী হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সবুজ উদ্যান আর ওই বাইশগজী ক্ষেত্র। টেস্ট ক্রিকেটে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের পক্ষে নতুন রেকর্ড হয়েছে। চার বছর আগে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ১৮৫ রানের জুটি ছাপিয়ে আজ নতুন করে ইতিহাস লিখেছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

নিজ শহর চট্টগ্রামের মাটিতে তামিম পেয়েছেন নিজের প্রথম শতকটি। টেস্ট ক্যারিয়ারে আধডজন সেঞ্চুরি পূর্ণ করার পরপরই অবশ্য তামিম ফিরেছেন হ্যামিল্টন মাসাকাদজার দারুণ এক ক্যাচের শিকার হয়ে। ২২৪ রান ওঠার পর প্রথম উইকেটের দেখা পেয়েছে জিম্বাবুয়ে সিকান্দার রাজার সৌজন্যে। ইমরুল অবশ্য এখনো অপরাজিত আছেন। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটাকে কত বড় করতে পারেন সেটাই এখন​ দেখার। এই প্রথম বাংলাদেশের দুই ওপেনার পেলেন সেঞ্চুরি। ইংল্যান্ড সফরের পর এই প্রথম টানা দুই ম্যাচে সেঞ্চুরি পেলেন তামিম। গত ফেব্রুয়ারিতে প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া ইমরুল দলে ফিরেই আবারও জানিয়ে দিলেন, তার সঙ্গে যেন একটু অন্যায়ই করেন নির্বাচকেরা। ১১২ রানে অপরাজিত ইমরুলের সঙ্গে উইকেটে আছেন মুমিনুল। বাংলাদেশের স্কোর ১ উইকেটে ২৪০। তামিম এই সেঞ্চুরিতে ছুঁয়েছেন আরেকটি রেকর্ড। মোহাম্মদ আশরাফুলের পাশাপাশি তিনিও এখন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। খুলনার খোলস ছেড়ে আজ বেশ মেজাজেই ব্যাট করছিলেন। চা বিরতি পর্যন্ত কোনো উইকেটই হারায়নি বাংলাদেশ। দ্বিতীয় সেশনে যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন দুই ওপেনার। দ্বিতীয় সেশনে বাংলাদেশ ২৯ ওভারে ১২২ রান তুলেছে রান তুলেছে চারের ওপরের গড়ে। কিন্তু চা বিরতির পর চতুর্থ ওভারেই উড়িয়ে মারতে গিয়ে ফিরতে হলো তামিমকে। ভাঙল যে কোনো উইকেটেই বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড।

শেয়ার করুন

পাঠকের মতামত