আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

অলিম্পিকেও নিষিদ্ধ হতে পারে ভারত!

অলিম্পিকেও নিষিদ্ধ হতে পারে ভারত!

ফুটবলীয় কার্যক্রমে তৃতীয় পক্ষের প্রভাব খাটানোর প্রমাণ মেলায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। শঙ্কা আছে, ভারত অলিম্পিক অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রণ কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের হাতে গেলে কপাল পুড়তে পারে দেশটির অ্যাথলেটদেরও। ফুটবলের মতো নিষেধাজ্ঞা আসতে পারে অলিম্পিকেও।

শঙ্কা এড়াতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন একটি মামলা নিয়ে কাজ করছে। গত পরশু ছিল সেই মামলার শুনানি। শুনানিতেই বিচারপতি সিটি রবিকুমারকে নিয়ে গঠিত প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ এই আশঙ্কার কথা জানান।

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়শনের দায়িত্ব তিন সদস্যের প্রশাসক কমিটির হাতে তুলে দিয়েছিলেন দিল্লি হাইকোর্ট। এ নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল অলিম্পিক সংস্থা। দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালতও।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে (এআইএফএফ) তৃতীয় পক্ষের অনুচিত প্রভাবের প্রমাণ মেলায় গত ১৬ আগস্ট তাদের নিষিদ্ধ করে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ব্যুরো কাউন্সিল জানায়, এআইএফএফ ফিফা সনদের পরিষ্কার লঙ্ঘন করেছে।

যদিও তিন মাস আগে এআইএফএফের সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের কমিটি গড়ে দিয়েছিলেন ভারতের সর্বোচ্চ আদালত। স্বশাসিত ক্রীড়া সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার আইন বিরুদ্ধ। তাই এই কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নেয় ফিফা।

ভারতের অলিম্পিক সংস্থাও একই পথে হাঁটলে তাদেরও নিষিদ্ধ করতে বাধ্য হবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।  সর্বশেষ টোকিও অলিম্পিকে এক সোনাসহ ৭টি পদক জিতেছিল ভারত।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত