আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপ শুরু করল আফগানিস্তান

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপ শুরু করল আফগানিস্তান

শুরুতেই শ্রীলঙ্কাকে নাড়িয়ে দিয়েছিলেন ফজল হক ফারুকি। এই বাঁহাতি পেসারের বেধে দেওয়া সুর ধরে পরে দাপট দেখিয়েছেন স্পিনাররাও। ভানুকা রাজাপাকসে আর চামিকা করুনারত্নে ছাড়া লঙ্কানদের হয়ে লড়াই করতে পারেননি আর কেউ। তাদের মামুলি পুঁজি টপকাতে  আফগানিস্তানের দুই ওপেনার পাওয়ার প্লেতেই তুলে নেন ৮৩ রান! আনুষ্ঠানিকতা সারতে বেশি দেরি হয়নি তাদের।

শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে আফগানরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের শততম ম্যাচে এমন জয়ে সুপার ফোরের পথেও অনেকটা এগিয়ে গেল তারা।

আগে ব্যাট করে চরম ব্যাটিং ব্যর্থতায় লঙ্কানরা করেছিল ১০৫ রান।  ৫৯  বল আগে ওই রান পেরিয়ে জিতেছে আফগানিস্তান। দলের জয়ের ভিত গড়ে ১১ রানে ৩ উইকেট নিয়ে নায়ক ফারুকি।

১০৬ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই ঝড় তুলেন হজরতুল্লাহ জাজাই ও রাহমানুল্লাহ গুরবাজ। চার-ছয়ের বৃষ্টিতে দিশেহারা করে দেন লঙ্কান বোলারদের। ৬ ওভারের পাওয়ার প্লেতেই তারা নিয়ে ফেলেন ৮৩ রান। ৪ ছক্কা, ৩ চারে মাত্র ১৮ অলে ৪০ করে ভানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হন গুরবাজ। তিনে নামা ইব্রাহিম জাদরান দলের জয়ের ৫ রান আগে হন রানআউট। গুরবাজের বিদায়ের পর বাকি কাজ  তড়িঘড়ি সারতে থাকা জাজাই অপরাজিত ছিলেন   ২৮   বলে ৩৭  রানে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ফারুকির তোপে পড়ে লঙ্কানরা। বাঁহাতি এই পেসার দুই দিকেই স্যুয়িং করাতে পারদর্শী। ডানহাতি ও বাঁহাতি দুই ব্যাটারকে প্রথম ওভারে কাবু করেন দুই রকম স্যুয়িংয়ে।

দুই ব্যাটারের কাছেই বলটা গেছে ভেতরে। কুশল মেন্ডিস ভেতরে ঢোকা বলে পরাস্ত হলেও আম্পায়ার শুরুতে এলবিডব্লিউর আউটে সাড়া দেননি। রিভিউ নিয়ে তাকে ফেরায় আফগানরা। ঠিক পরের বলে চারিথা আসালাঙ্কা ভেতরে ঢোকা আরেক বলে পরাস্ত হলে এবার আর এলবিডব্লিউর আবেদনে সাড়া দিতে ভুল করেননি আম্পায়ার।

৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া শ্রীলঙ্কা পরের ওভারে শিকার  হয় দুর্ভাগ্যের। নাবিন উল হকের বলে এগিয়ে এসে উড়াতে গিয়ে ব্যাটে নিতে পারেননি পাথুম নিশানকা। বল গ্লাভসে জমিয়ে জোরালো আবেদন করেন কিপার রাহমানুল্লাহ গুরবাজ। মাঠের আম্পায়ার আউট দিলে রিভিউ নেন নিশানকা। আল্ট্রা এজ প্রযুক্তিতে কোন স্পাইক দেখা না গেলেও টিভি আম্পায়ার বহাল রাখেন মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। বিস্ময় ও হতাশা প্রকাশ করতে দেখা যায় লঙ্কান খেলোয়াড় ও কোচকে।

৫ রানে ৩ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া লঙ্কনরা পাওয়ার প্লের বাকিটা সময় ঘুরে দাঁড়িয়েছিল ভানুকা রাজাপাকসের ঝড়ে। চতুর্থ উইকেটে দানুশকা গুনাথিলেকাকে নিয়ে তিনি ৩২ বলে যোগ করেন ৪৪ রান।

মুজিব উর রহমানের বলে গুনাথিলেকার বিদায়ে ভাঙে এই জুটি, ফের খেই হারায় লঙ্কানরা। ভানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকারা মেটাতে পারেননি সময়ের দাবি। একা হয়ে পড়ে রাজাপাকসে লড়াই চালাতে মরিয়ে ছিলেন। খেলছিলেন সাবলীল। কিন্তু চামিকা করুনারত্নের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে থামে তার ২৯ বলে ৩৮ রানের ইনিংস।

একের পর এক উইকেট পতনে ৭৫ রানে ৯ উইকেট হারিয়ে বসা দলকে একশো পার করান করুনারত্নে। শেষ ওভারে শেষ ব্যাটার হিসেবে তিনি আউট হন ৩১ রান করে। দিলশান মধুশঙ্কাকে নিয়ে শেষ উইকেটে যোগ করেন ৩০ রান, যাতে স্রেফ ১ রানের অবদান মধুশঙ্কার।

তিন অঙ্ক স্পর্শ করলেও এই রান নিয়ে লড়াই করার অবস্থা ছিল না শ্রীলঙ্কার। আলগা বোলিংয়ে সেই সম্ভাবনার অনেক দূরে থেকেছে তারা।

এই জয়ে 'বি' গ্রুপ থেকে সুপার ফোরের পথে অনেক শক্ত অবস্থানে থাকল আফগানিস্তান। গ্রুপের আরেক দল বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচ ৩০ অগাস্ট।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত