আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এশিয়া কাপ: আফগানদের কাছে হারল টাইগাররা

এশিয়া কাপ: আফগানদের কাছে হারল টাইগাররা

আফগানিস্তানের জয়ের লক্ষ্য ছিল মাত্র ১২৮ রানের। বাংলাদেশের বোলারদের তাই দারুণ কিছুই করতে হতো। প্রথম ১৫ ওভার অবশ্য আফগানদের ভালোই চাপে রেখেছিলেন সাকিব-মোসাদ্দেক-সাইফউদ্দিনরা। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি টাইগাররা।

পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে মাত্র ২৯ রান তুলতে পারে আফগানিস্তান। আর ১৫ ওভার শেষে আফগানিস্তানের রান ছিল ৩ উইকেটে মাত্র ৭৬। তখন পর্যন্ত মনে হচ্ছিল, ম্যাচটা বাংলাদেশের পক্ষে। কিন্তু শেষ ৫ ওভারেই সব গড়বড় হয়ে যায়।

৩৩ বলে ৬৯ রানের ম্যাচ জেতানো এক জুটি গড়েন দুই জাদরান-নাজিবুল্লাহ আর ইব্রাহিমের। নাজিবুল্লাহ ১৭ বলেই খেলেন ৪৩ রানের বিধ্বংসী ইনিংস। যে ইনিংসে ১টি চারের সঙ্গে ছক্কা হাঁকান ৬টি। ৪১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন ইব্রাহিম জাদরান। অন্যদিকে বাংলাদেশ পুরো ইনিংস জুড়ে মারে মাত্র একটি ছক্কা।

উল্লেখ্য, এর আগে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে মোসাদ্দেকের অপরাজিত ৩১ বলে ৪৮ রানের উপর ভর করে ৭ উইকেটে ১২৭ রানের সম্মানজনক পুঁজি তুলতে পারে টাইগাররা।

মাত্র ১৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেন মুজিব উর রহমান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত