আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

সব পেলেও কেবল গোলটাই পাচ্ছেন না মেসি

সব পেলেও কেবল গোলটাই পাচ্ছেন না মেসি

শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে নঁতের বিপক্ষে মাঠে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচটিতে ৩-০ গোল ব্যবধানের জয় দেখেছে লিগ ওয়ানের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি।

ম্যাচটিতে জোড়া গোল করেছেন তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে এবং অন্য গোলটি এসেছে নুনো মেন্ডেজের পা থেকে। তবে ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

সাম্প্রতিক সময়ে ম্যাচে সব পেলেও কেবল গোলটাই যেন ধরা দিতে চায় না মেসির পায়ে। চলতি সিজনে ইতোমধ্যে ৩ গোল করে ফেলেছেন মেসি। তবে সেটিও ৩ ম্যাচ আগে। এরপর আরও ৪ অ্যাসিস্ট করলেও, বিগ চান্স ক্রিয়েট করলেও, গোল বারের বাধায় যেন গোলই পাচ্ছেন না মেসি। তবুও ম্যাচে মেসি ইফেক্টের জন্য ম্যাচ সেরার পুরস্কার এই ফুটবলারকেই দিতে যেন বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

নঁতের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও মেসি ২টি অ্যাসিস্ট করেছেন। যে ২ অ্যাসিস্ট থেকে জোড়া গোল করেছেন এমবাপ্পে। ম্যাচে ১টি বড় সুযোগও তৈরি করেছেন এই আর্জেন্টাইন। কিন্তু জালটা আর খুঁজে পাননি। এছাড়াও কি পাস কিংবা ম্যাচে অ্যাকুরেসির কারণে ম্যাচে সোফাস্কোর রেটিংয়ে ৯ পেয়েছেন মেসি।

চলতি সিজনে এখন পর্যন্ত ৬টি অ্যাসিস্ট করেছেন মেসি, যা চলতি সিজনে যেকোন লিগের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও মেসি পিএসজির জার্সিতে এখন পর্যন্ত ২০ অ্যাসিস্ট করেছেন ৩২ ম্যাচে। পিএসজির জার্সিতে মেসির চেয়েও কম ম্যাচে ২০ অ্যাসিস্ট করেছেন আরেক আর্জেন্টাইন অ্যাঙ্গেল ডি মারিয়া।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত