আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

সেই পুরনো রূপে অবাক পাকিস্তান

সেই পুরনো রূপে অবাক পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট মানেই যেন অনিশ্চিত সৌন্দর্যের মোহনীয় এক সুর। তবে এই ম্যাচেও কেন করবে ভুল? শেষ ওভারে রহস্যের গোলকধাঁধায় ফেলে পাকিস্তান সমর্থকদের হৃদয় কাঁপাল সেই পুরনো রূপে। এমন একটা ম্যাচ দেখার অপেক্ষায় বসে থাকা যায় হাজার বছর ধরে। ১৯.৫ বল পর্যন্ত অপেক্ষা, কী ঘটে! শেষ মুহূর্ত পর্যন্ত উত্তাপ টেনে উত্তেজনা আর উন্মাদনার পারদ বাড়িয়ে যদিও ম্যাচটা পাকিস্তানই জিতে নিয়েছে। তবে দুই পরাশক্তির এমন লড়াই নিঃসন্দেহে গোটা বিশ্বকে থামিয়ে দিয়েছে।

শুরুর গল্পটা গেরুয়া-নীল। পাকিস্তান বোলিং লাইন-আপ যেন হঠাৎই ছন্দহীন। কে বলবে দুই রাত আগে ওরাই একটা দলকে গুটিয়ে দিয়েছে মাত্র ৩৮ রানে। নাসিম শাহ, হারিস রউফ কিংবা হাসনাইন- রোহিত-রাহুলের রঙে ওরা সাদা-কালো, মলিন। মাত্র ২৬ বলে অর্ধশতক, চার-ছক্কায় ছুটিয়েছেন আগ্রাসনের রথ। যদিও ইনিংস বড় হয়নি, তবে পাকিস্তানিদের কাঁপিয়ে দিয়েছে ওদের চোখ রাঙানি। সমান ২৮ রানে ফিরেছেন দুজনে, সম্মুখ যোদ্ধা হয়ে বীরের মতোই লড়েছেন মহারণে।

সূর্য রোববার আলো ছড়ানোর বার্তা দিলেও ঢাকা পড়েছে মেঘে; পান্ত, পান্ডিয়া, দীপক হোডাও পারেননি ইনিংস টেনে নিতে। তবে ভীত হয়নি ভারত, ওদের কোহলি মাঠে আছে৷ নিজের মতো স্বভাবজাত ইনিংস খেলেছেন সহজজাত ভঙিতে। তবে যেখানে মনে হচ্ছিল ২০০ পাড়ি দিবে বুক চিতিয়ে, সেখানে ১৮২ রানে আটকে দেয়া পাকিস্তানি বোলারদের সফলতাই বটে। কৃতিত্বটা অবশ্য শাদাব-নাওয়াজই বেশি ভাগীদার। তবে একাধিকবার বল হাত না ফসকালে আর এত অতিরিক্ত রান বিলি না করলে হয়তো আরো আগেই থেমে যেত ভারতের রথ।

বিশাল একটা লক্ষ্য তাড়ায়, পাকিস্তান জিতে গেছে একটা কূটচাল বা একটা জুয়ায়। প্রমোশন দিয়ে মোহাম্মদ নওয়াজকে ৪ নম্বরে পাঠিয়ে দেয়ায়। যেখানে পুরো সফল পাকিস্তান, ২০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস ভারতের উঠিয়েছেন নাভিশ্বাস। সেখানেই ভারতের পিছিয়ে পড়া, জয়ের বন্দরে পাকিস্তানের এক পা। বাধা হতে পারত আর্শদীপের ছেড়ে দেয়া ক্যাচটা, তবে সায় দেয়নি ভাগ্যটা। তাছাড়া ফিল্ডিং ব্যর্থতায় নানা সময়ই প্রতিপক্ষ পাকিস্তান থেকে অতিরিক্ত কিছু পায়, মাঝে মাঝে কিছু বিনিময় তো শোধ করে দেয়াই যায়।

‘পুরো ম্যাচে ক্যামেরা যা করিয়াছে দৃশ্যধারণ, অর্ধেক তাহার ভারত-পাকিস্তান; অর্ধেক রিজওয়ান।’ কাজী নজরুল ইসলামের সেই অমর পংক্তি নকল করে আজকের রিজওয়ানকে এভাবেই তুলে ধরা যেতে পারে। কখনো ফাঁকি দিয়ে বল ছুটে যাচ্ছে সীমানার দিকে, কখনো লাফিয়ে উঠেও পাওয়া যায় না বলের নাগাল, কখনো ব্যথায় কুঁকড়ে উঠছেন, কখনো হাসিমুখে প্রতিপক্ষকে সাব্বাশি দিচ্ছেন। আবার কখনো ব্যাট হাতে জ্বলে উঠে তাদেরই পুড়িয়ে দিচ্ছেন। অতঃপর যখন সাজঘরে ফিরলেন, তখনো হাসিমুখেই ক্যামেরায় বারবার ধরা পড়লেন। অবশ্য আজ তার হাসারই দিন, ৫১ বলে ৭১ রানের ইনিংসটা যে অমলিন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত