আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস বাংলাদেশের, সিদ্ধান্ত জানায়নি অস্ট্রেলিয়া

সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস বাংলাদেশের, সিদ্ধান্ত জানায়নি অস্ট্রেলিয়া

ক্রিকেট দল বাংলাদেশে
খেলতে এলে সর্বোচ্চ নিরাপত্তার
আশ্বাস দেওয়া হলেও উত্তরে
নিজেদের সিদ্ধান্ত জানায়নি ক্রিকেট
অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দল।
সোমবার বেলা ১১টা ২০ মিনিট থেকে
অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রায়
দেড় ঘণ্টার এ বৈঠক চলে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ে। বৈঠক শেষে সংবাদ
সম্মেলনে বৈঠকের সারমর্ম
সাংবাদিকদের জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে
উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্রসচিব ড.
মোহাম্মদ মোজাম্মেল হক খান,
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)
সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, সহ সভাপতি
মাহবুব আনাম, সিইও নাজিমুদ্দিন চৌধুরী
সুজন, র্যাবের মহাপরিচালক বেনজীর
আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ
(ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান
মিয়াসহ নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে
ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান
শন ক্যারল, বাংলাদেশে নিযুক্ত
সেদেশের হাইকমিশনার এইচইমি গ্রেগ
উইলককসহ মোট ৬ জন প্রতিনিধি
ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
বলেন, আমরা মনে করি, অস্ট্রেলিয়া টিম
খেলতে আসবে। আমাদের প্রস্তুতি,
নিরাপত্তা ও সার্বিক দিক তাদের জানিয়েছি।
আশা করি, তারা সন্তুষ্ট। এসব দেখে তারা
তাদের সিদ্ধান্ত বদলাবে।
বৈঠক পরবর্তী সম্মেলনে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি’র
সভাপতি পাপন বলেন, এ বৈঠকটি ছিল জানার
ও বোঝার। আমরা আমাদের সর্বোচ্চ
নিরাপত্তার বিষয়টি তাদের জানিয়েছি। তারা
সেটি আলোচনা করবেন। সফরে
আসবে কি না সে সিদ্ধান্ত নেবে
ক্রিকেট অস্ট্রেলিয়া ও সেদেশের
সরকার। তিনি আরও বলেন, বিষয়টি
কোনো ষড়যন্ত্র কি না বলতে পারি না।
তবে যে অভিযোগ তারা করেছেন,
সে সম্পর্কে কোনো সম্পৃক্ততা
আমরা পাইনি। আমাদের ক্রিকেটে
ভীতিকর কিছু হতে পারে বলে
কোনো তথ্য আমরা কোথাও
থেকে পাইনি। তাদের (অস্ট্রেলিয়ার
প্রতিনিধি) বারবার জিজ্ঞেস করা
হয়েছে। কিন্তু তারা উত্তরে
বলেছেন, এ তথ্য জানাতে পারবেন না।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার এইচইমি গ্রেগ
উইলকক বলেন, নিরাপত্তাঘাটতি বিষয়ক
প্রতিবেদনের কারণে আমরা এখানে
এসেছি। এখানে নিরাপত্তার বিষয়ে যা যা
দেখেছি, সেসব সম্পর্কে আমি
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো। এরপর
তারা তাদের সিদ্ধান্ত জানাবেন।
এর আগে রবিবার বেলা পৌনে ১২টায় ঢাকা
পৌঁছেন দুই সদস্যের নিরাপত্তা পরিদর্শক
দল। এরপর শন ক্যারল অস্ট্রেলীয়
হাইকমিশনে বিসিবি’র সভাপতি নাজমুল হাসান
পাপন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দীন
চৌধুরীর সঙ্গে বৈঠকে অংশ নেন।
সোমবার অস্ট্রেলিয়া ক্রিকেট দল
বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু
নিরাপত্তার আশঙ্কা দেখিয়ে সফর
আপাতত স্থগিত করে তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত