আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ভারতকে বিদায় করে এশিয়া কাপের ফাইনালের পথে শ্রীলঙ্কা

ভারতকে বিদায় করে এশিয়া কাপের ফাইনালের পথে শ্রীলঙ্কা

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ণ ভারতকে বেধর পিটিয়ে ফাইনালের পথে শ্রীলঙ্কা। মঙ্গলবার রাতে দুবাইয়ে এশিয়া কাপের জমজমাট লড়াইয়ে এক বল হাতে রেখেই ভারতকে ৬ উইকেটে হারায় লঙ্কানরা।

ভারতের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৪ উইকেটে জয় নিশ্চিত করে দলটি। ফলে সুপার ফোরে টানা দুই জয়ে ফাইনালে পথে লঙ্কানরা। লজ্জার এই হারের ফলে এশিয়া কাপ থেকে ভারতের বিদায়ঘণ্টা বেজে যেতে পারে।

ভারতের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ঝড় তোলে লঙ্কান দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুসল মেন্ডিস। ওপেনিং জুটিতে ১১.১ ওভারে ৯৭ রানের শক্ত জুটি গড়েন। অবশেষে জ্বলে উঠেন যুজবেন্দ্র চাহাল। প্রথম তিন ম্যাচে ব্যর্থ এই লেগস্পিনার অবশ্য ফিরে এসেছেন চলতি ম্যাচে।

টানা তিন উইকেট তুলে নিয়ে ভারতের এশিয়া কাপের আশা বাঁচিয়ে রেখেছেন তিনি। সাথে রবিচন্দ্রন অশ্বিনের উইকেটে লঙ্কানদের ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে রোহিত শর্মার দল। ইনিংসের ১২তম ওভারে চাহালকে রিভার্স সুইপ করতে গিয়ে প্রথম উইকেট বিলিয়ে দেন পাথুম নিশাঙ্কা। ৫২ রান করা এই ওপেনারের বিদায়ের পর চারিথ আসালঙ্কাও পারেননি এশিয়া কাপে ব্যর্থতার বৃত্ত ভাঙতে। চাহালের দ্বিতীয় শিকার হয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন এই ব্যাটার।

এরপর রবিচন্দ্রন অশ্বিনকে লং অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি সীমানায় লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন দানুশকা গুনাতিলাকা। তিনি করেন ১ রান। এক বল বিরতি দিয়ে চাহালের ফ্লিপারে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস। ৩৭ বলে ৫৭ রান করা এই ওপেনারের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়ের মার।

এখন ভানুকা রাজাপাকসের সাথে ক্রিজে আছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ১৪.১ ওভারে ১১০ রানে চার উইকেট হারায়ন্ত শ্রীলঙ্কা।

এর আগে, সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৪১ বলে ৭২ রানের ইনিংসের ওপর ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ১৭৩ রান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত