আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

লস এঞ্জেলেসে ষষ্ঠ শেখ কামাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে ষষ্ঠ শেখ কামাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ষষ্ঠ শেখ কামাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত ৩ দিনব্যাপী সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ২২ রাজ্য থেকে বিভিন্ন দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করে।

২০১৭ সাল থেকে প্রতি বছরের লেবার ডে উইকেন্ডে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এবারের টুর্নামেন্ট উদ্বোধন করেন লস এঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সামিয়া আনজুম। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আসেন শেখ কামালের ছোটবেলার বন্ধু, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার ও শেখ কামালের চাচাতো বোন শেখ মিনা।

শেখ কামাল টুর্নামেন্টের চীফ কোঅর্ডিনেটর ডাঃ রবি আলম জানান, এবারের টুর্নামেন্টে সমস্ত আমেরিকা থেকে ১২টা লীগ অংশগ্রহণ করে। গতকাল সোমবার লেবার ডে উইকেন্ডে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।


পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার নাজিম সিরাজী। উপস্থিত ছিলেন ইউএস ক্রিকেট এসোসিয়েশনের ডাইরেক্টর ড. আতুল রায় ও সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি কেনি থমসন।

উদ্বোধনী বক্তব্যে কনসাল জেনারেল সামিয়া আনজুম বলেন, শেখ কামাল বাংলাদেশের ক্রীড়াঙ্গণের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। দেশের ক্রীড়া জগতকে এগিয়ে নিতে তার অবদান অবিস্মরণীয়। তিনি দেশের স্বনামধন্য ক্লাব আবাহনীর প্রতিষ্ঠাতা ছিলেন। তার নামে এমন একটি আয়োজনের জন্য তিনি সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশনকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ক্রিকেট হচ্ছে এমন এক খেলা যেটা আমাদেরকে লিডারশিপ, সহমর্মিতা ও টিম ওয়ার্ক শেখায়। এই আয়োজন এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় ও বন্ধন আরো মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


টুর্নামেন্টের চিফ কো-অর্ডিনেটর রবি আলম তার বক্তব্যে বলেন, শেখ কামালের যে অবদান ক্রীড়াঙ্গনে সেটাকে দেশ এবং বিদেশে তুলে ধরার জন্য আমাদের এই উদ্যোগ। এটিকে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য তিনি সবার সহযোগিতা চান। সেই সাথে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে তরুণ খেলোয়াড়দেরকে এখানে এনে যে চমৎকার আয়োজন করা হয়েছে তা আমার কাছে খুবই আনন্দের। প্রতি বছর এমন একটি আয়োজন নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের বিষয়। তিনি এই টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান এবং সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত