আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সাফে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ


স্বপ্নার জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাফ ওমেন চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ভারতের বিপক্ষে নিজেদের প্রথমবারের মতো এই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের নারীরা। এর আগে কখনোই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশের নারীরা।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বাংলাদেশ। ৭ম মিনিটে ভারতীয় জালে বল পাঠিয়ে গোল উদযাপন করলেও ফাউলের নির্দেশ দিয়ে গোলটি বাতিল করেন কর্তব্যরত রেফারি ওম চাকি।

তবে এতে দমে না গিয়ে আরও উজ্জীবিত হয়ে খেলতে থাকেন সাবিনা-কৃষ্ণারা। ম্যাচের ১২তম মিনিটেই ফের গোল আদায় করে নেয় লাল সবুজের দল। এ সময় সাবিনার যোগান থেকে বল পেয়ে কৃষ্ণা বল পাঠিয়ে দেন ডি বক্সে স্বপ্নাকে। স্বপ্না প্লেসিং শটে গোল করেন (১-০)। ম্যাচের ২২তম মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শিউলি আজিমের থ্রোয়ের বল নিয়ে কৃষ্ণা প্রথমে স্বপ্নাকে দেন। তার কাছ থেকে বলটি পেয়ে দারুন শটে গোল করেন কৃষ্ণা (২-০)।

এর আগে ১৯ তম মিনিটে পাল্টা আক্রমণ রচনা করেছিল ভারত। এ সময় তাদের প্রতিহত করতে গিয়ে ডি বক্সের বাইরে ফাউল করে বাংলাদেশের ডিফেন্ডাররা। ফলে ফ্রি-কিক পায় ভারত। কিন্তু চ্যাম্পিয়নদের হয়ে প্রিয়াঙ্কা দেবীর শটের বল বাংলাদেশের গোলপোস্টের ওপর দিয়ে বাইরে চলে যায়।

ম্যাচের ৩১ ও ৩৬তম মিনিটে সানজিদা ও মনিকার ভুলের কারণে ফিনিশিং টানতে পারেনি বাংলাদেশ। এই সময় বাংলাদেশ দলের আক্রমণ সামলাতে ডিফেন্ডার জুলিকি শানের পরিবর্তে মার্গারেট কাস্টানহাকে মাঠে পাঠায় ভারত। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফেরার পর আবারও ভারতীয়দের চেপে ধরে বাংলাদেশ। সুফল পেতে এবারও খুব বেশি দেরি হয়নি। ৫৩ মিনিটে সাবিনার থ্রু পাসে বল নিয়ে স্বপ্না গোল রক্ষককে একা পেয়ে বাঁ পায়ে বল জালে জড়ান (৩-০)। বাকি সময় আর কোনো দলই গোল করতে পারেনি। এই জয়ে সেমিফাইনালে ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে বাংলাদেশ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত