আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পন্তের কাছে ক্ষমা চাননি উর্বশী!

পন্তের কাছে ক্ষমা চাননি উর্বশী!

শেষ হইয়াও হইল না শেষ-ঠিক তাই। ক্রিকেটার ঋষভ পন্ত আর বলিউড তারকা উর্বশী রাউতেলাকে নিয়ে গল্পটা যেন এমনই। কিছুতেই তাদের নিয়ে সংবাদের উপসংহারে আসা যাচ্ছে না। বিশেষ করে উর্বশী জিইয়ে রাখছেন সম্পর্কটা। এবার যেমন সাফ জানালেন, তিনি ক্ষমা চান নি পন্তের কাছে।

অথচ মঙ্গলবার এক সাক্ষাৎকারে উর্বশী তার সাবেক প্রেমিক পন্তকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘জানি না এই নিয়ে কী বলব! তবে আমি দুঃখিত। খুবই খারাপ লাগছে আমার।’ অনেকেই ধরে নিয়েছিলেন, পন্তকে ঘিরে বেশ কিছুদিন ধরে যে খোঁচা দিয়ে যাচ্ছিলেন তিনি, এবার হয়তো ভুল বুঝতে পেরেছেন।

কিন্তু এখানেও চালাকির আশ্রয় নিলেন উর্বশী। ২৪ ঘণ্টার মধ্যে ফের বেঁকে বসলেন। জানালেন তিনি মোটেও পন্তের কাছে ক্ষমা চাননি। তিনি তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছে। কে জানে এবার এনিয়ে কী বলেন পন্ত। অবশ্য আপাতত ক্রিকেটেই পুরো মনোযোগ ভারতীয় এই উইকেট কিপার-ব্যাটসম্যানের। তিনি আছেন দেশটির টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে।

এর আগে উর্বশী দাবি করেছিলেন, তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ঋষভ। যদিও ঋষভ এমন দাবি উড়িয়ে দিয়ে জানান, নাম আর খ্যাতির জন্য মানুষ কতটা তৃষ্ণার্ত হতে পারে, এই ঘটনা তার প্রমাণ। ইনস্টাগ্রাম স্টোরিতে উর্বশীকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘আমার পিছনে ঘোরা বন্ধ করো বোন, মিথ্যা কথা বলারও একটা সীমা রয়েছে।’ ব্যস, তারপর তো তেলে বেগুনে জ্বলে উঠলেন ২৮ বছর বয়সী উর্বশী। তিনি পাল্টা লেখেন, ‘ছোটু ভাইয়া তুমি বরং ব্যাট-বল খেলো।’

সাবেক প্রেমিকাকে বোন ডাকতে গিয়ে ঋষভ পুরো ব্যাপারটা জটিল করে তুলেছেন বলেই মনে করেন অনেকে। অবশ্য এমন গুঞ্জন অনেক দিন ধরেই আছে যে ২০১৮ সালে প্রেমে জড়িয়ে পড়েন ঋষভ আর উর্বশী। সেই সম্পর্কটা বেশিদিন টেকেনি। ২০১৯ সালে ঋষভ ঘোষণা দেন, ইন্টিরিয়র ডিজাইনার ইশা নেগির সঙ্গে প্রেম করছেন তিনি!

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত