আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সাফের শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা

সাফের শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা

ব্যর্থতায় ঢাকা যখন পুরুষদের ক্রিকেট আর ফুটবল, ফুটবলে তখন আশার আলো হয়ে এল যেন নারীরা! ক্রীড়াঙ্গনে যা পারছে না পুরুষরা, সেটাই করে দেখাচ্ছে নারীরা! একের পর এক দারুন জয়েও থেমে ছিলেন না সাবিনা কৃষ্ণারা! লক্ষ্য টা ছিল যেন ওই শিরোপার দিকেই! শেষ পর্যন্ত পৌছেছে সেই কাঙ্খিত লক্ষ্যে, জিতেছে শিরোপা আর গড়েছে নতুন এক ইতিহাস!

স্বাগতিক নেপালের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ।

নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালটা ছিল দুই দলের জন্যই ইতিহাস গড়ার। ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় টাইগ্রেসরা, যদিও দ্বিতীয়ার্ধে নেপালের গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। তবে কৃষ্ণার গোলে জয় নিশ্চিত হয় বাঘিনীদের। জমজমাট ফাইনালের শেষ হাসিটা হাসল বাংলাদেশই।

সাফের ফাইনালে দ্বিতীয়বারের মতো উঠেই বাজিমাত করল লাল-সবুজের দল। ২০১০ সাল থেকে কোচ হিসেবে থাকা ছোটনও পেলেন কাঙ্খিত সাফল্য। জোড়া গোল করে কৃষ্ণা হলেন ম্যাচ জয়ের নায়ক।

প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলা বাংলাদেশ বিরতির পর পরিকল্পনা পাল্টে রক্ষণাত্মকভাবে খেলে। তবে গোল খাওয়ার পর আবারও শাণায় আক্রমণ আর তাতেই আসে সাফল্য।

মাঠে সাবিনার নেতৃত্বে দুর্দান্ত ছিলেন কৃষ্ণা, বদলি নামা শামসুন্নাহার জুনিয়ররা। নেপাল যখনই আক্রমণে গেছে, তখনই সেটা সামলে নিয়ে দলগতভাবে আবারও নিজেরা সাজিয়েছে আক্রমণে। সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে যোগ্য দল হিসেবে ট্রফি জিতে নিলো ছোটনের দল।

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্ব অর্জনে দারুণ পারফর্ম করেছেন দলের গোলরক্ষক রুপা চাকমা। নেপালের কয়েকটি নিশ্চিত গোল সেভ করেন তিনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ব্যথা পাওয়ার পরও দৃঢ়তার সঙ্গে যেভাবে গোলবার সামলেছেন সেটা ছিল দেখার মতো। আর এসব ত্যাগ, কষ্টগুলোই দিনশেষে নারীদের করেছে সাফের নতুন চ্যাম্পিয়ন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত