আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বড় জয়ে এশিয়া কাপ শুরু টাইগ্রেসদের

বড় জয়ে এশিয়া কাপ শুরু টাইগ্রেসদের

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শনিবার (১ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামে স্বাগতিকরা। রুমানা-সালমাদের বোলিংয়ে থাইল্যান্ড ৮২ রানেই অলআউট হয়। এরপর শারমিনা সুলতানার উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ওপেনার শারমিনার ব্যাট থেকেই দলের সর্বোচ্চ রান আসে।

টস হেরে ফিল্ডিং করতে নেমে স্পিনার সালমা খাতুনকে দিয়ে বাংলাদেশের বোলিং শুরু করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। উইকেট না পেলেও প্রথম ওভারে তিনি দেন কেবল ২ রান। এরপর দ্বিতীয় ওভারে আরেক স্পিনার নাহিদা আক্তার কোনো উইকেট নিতে না পারলেও মেডেন দেন।

পঞ্চম ওভারে এসে বাংলাদেশকে সাফল্য এনে দেন সানজিদা আক্তার মেঘলা। তার দুর্দান্ত ডেলেভারিতে নান্নাপাত কুনচারোনকি বোল্ড হন। এর আগে এই ব্যাটার ১২ বল খেলে ৮ রান করেন। পরের ওভারেই দ্বিতীয় সাফল্যও পায় বাংলাদেশ। এরপর গড়ে উঠে ৩৮ রানের জুটি। পানিথা মায়াকে শামীমার ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন মেঘলা। এই ব্যাটার ২২ বল খেলে করেন ২৬ রান। এরপর অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা নাথানকান চান্থামকে ফেরান সালমা খাতুন। কোনো বাউন্ডারি না হাঁকিয়ে চান্থাম ৩৮ বলে ২০ রান করেন।

তার বিদায়ের পর অলআউট হতেও বেশি সময় নেননি থাই মেয়েরা। বাংলাদেশের পক্ষে দুই উইকেট করে নেন নাহিদা, সানজিদা ও সোহেলী। ৩ ওভারে ১ মেডেনসহ ৯ রান দিয়ে তিন উইকেট পান রুমানা আহমেদ।

এদিকে শামীমা সুলতানা মাত্র ৩০ বল খেলে ১০ চারে ৪৯ রান করে থাইল্যান্ডের ওপর ঝড় তুলেন। অবশ্য জয় অবধি টিকে থাকতে পারেননি তিনি। পুথাওয়াংয়ের বলে লেগ বিফোর আউট হন তিনি।

বাংলাদেশ ওই একটাই উইকেট হারায়। বাকিটুকু সারেন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুই চার ও এক ছক্কায় ২৯ বলে ২৬ রান করেন ফারজানা। জ্যোতির ব্যাটে ১১ বলে আসে ১০ রান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত