আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে নিহত ১৭৪

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে নিহত ১৭৪

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, সেখানকার একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১৭৪ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বের ভয়াবহ স্টেডিয়াম বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম এই ঘটনাটি ঘটেছে একটি ফুটবল ম্যাচের পর।

পূর্ব জাভায় আরেমা এফসি প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার সাথে হেরে যাওয়ার পর সমর্থকদের সাথে পুলিশের ওই সংঘর্ষ হয় যাতে আরো অন্তত ১৮০ জন আহত হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথে সমর্থকরা মাঠের মধ্যে ঢুকে পড়ে।

এরপর পুলিশ টিয়ার শেল ছুঁড়তে শুরু করে এবং এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানিয়েছেন পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা।

দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বলেছেন, স্টেডিয়ামটিতে ধারণ ক্ষমতার চেয়ে চার হাজার দর্শক বেশি ছিল।

ঘটনাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশের শীর্ষ লীগের সব খেলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

নিহতদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

‘৩৪ জন স্টেডিয়ামের ভেতরে ও বাকীরা হাসপাতালে নেয়ার পর মারা গেছেন,’ বলছিলেন আফিনতা।

তিনি জানান, সবাই একটি পয়েন্ট দিয়েই বের হওয়ার চেষ্টা করছিলেন। ফলে প্রচণ্ড ভিড়ের এক পর্যায়ে অক্সিজেনের অভাবে নিঃশ্বাস বাধাগ্রস্ত হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে প্রাণহীন দেহগুলো ফ্লোরে পড়ে আছে।

ইন্দোনেশিয়ার ফুটবল ফেডারেশন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হবে এবং তারা বলেছে এ ঘটনা দেশটির ফুটবল ভাবমূর্তি বিনষ্ট করে দিয়েছে।

ঘটনাটির পর দেশটির শীর্ষ ফুটবল লিগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত