আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

পিছিয়ে পড়েও প্রত্যয়ী আর্জেন্টিনার জয়

পিছিয়ে পড়েও প্রত্যয়ী আর্জেন্টিনার জয়

বিশ্বকাপ ফুটবলের রানার্সআপ আর্জেন্টিনা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নেমেছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে। লন্ডনের বোলিয়েন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ম্যাচটি। আর এ ম্যাচে প্রত্যাশিত জয়টিই তুলে নেয় আর্জেন্টাইনরা। পিছিয়ে থেকেও ২-১ গোলে জয় পেয়েছে মেসিবাহিনী।আর্জেন্টিনার নতুন কোচ জেরার্ডো টাটা মার্টিনো ম্যাচের শুরু থেকেই মাঠে তার শিষ্যদের ৪-৩-৩ ফরমেটে খেলান। শুরুর একাদশে মাঠে নামান রোমেরো, জাবালেতা, মাসচেরানো, পেরেজ, মেসি, আগুয়েরো এবং ডি মারিয়ার মতো তারকাদের।ম্যাচের এগারোতম মিনিটেই গোল করে আর্জেন্টাইনদের অবাক করে দেন ক্রোয়েশিয়ান ফুটবলার আনাস শারবিনি। ১১তম মিনিটে মাতেও কোভাচিচের অ্যাসিস্টে গোলটি করেন শারবিনি। ফলে, ১-০তে লিড নেয় ক্রোয়েশিয়া।ম্যাচের ২১তম মিনিটে ডি মারিয়ার বাতাসে ভাসানো ২৫ গজ দূর থেকে নেওয়া একটি শটে আর কোনো আর্জেন্টাইন পা লাগাতে না পারলে গোলের সুযোগ নষ্ট হয়। এর দুই মিনিট পরে আরো একটি সুযোগ হাতছাড়া করেন আগুয়েরো। খেলার ২৭তম মিনিটে মেসি-আগুয়েরোর আরো একটি গোলের সম্ভাবনা নষ্ট হয় অফসাইটের কারণে।৩৭তম মিনিটে আবারো গোলের খুব কাছাকাছি গিয়েছিলেন মেসি। এবারো সঙ্গি ম্যানচেস্টার সিটির হয়ে খেলা আগুয়েরো। কিন্তু এবারেও গোল আদায় করে নিতে পারেননি এ জুটি। মেসির নেওয়া শটটি গোলবারের সাইড নেটে গিয়ে লাগে।ম্যাচের প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।বিরতি থেকে ফিরে গোল শোধ দিতে মরিয়া হয়ে উঠে শেষ তিনবারের দেখায় সমতা বজায় রাখা আর্জেন্টিনা। ম্যাচের ৪৯তম মিনিটে সমতায় ফেরে আর্জেন্টিনা। সমতাসূচক গোলটি করেন ক্রিস্টিয়ান আনসালদি। সার্জিও আগুয়েরোর অ্যাসিস্টে আর্জেন্টিনাকে সমতায় ফেরান আনসালদি।খেলার ৫৭তম মিনিটে আর্জেন্টিনা ম্যাচে লিড নেয়। দলের লিড নেওয়া গোলটি করেন অধিনায়ক লিওনেল মেসি। পেনাল্টি থেকে পাওয়া মেসির গোলেই প্রথম লিড পায় আর্জেন্টিনা।৬২তম মিনিটে প্রায় সাড়ে তিন বছর পর আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামেন কার্লোস তেভেজ। আগুয়েরোকে মাঠ থেকে তুলে নিয়ে জুভেন্টাসের হয়ে এ মৌসুমে অসাধারণ খেলে চলা তেভেজকে মাঠে পাঠান মার্টিনো। কিন্তু বহু প্রত্যাশিত মেসি-তেভেজ জুটিতে আর কোনো গোলের দেখা মেলেনি আর্জেন্টিনার।ফলে, ২-১ গোলের জয় নিয়ে আপটন পার্কের মাঠ ছাড়ে বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা। মেসিবাহিনী পরের ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে। বিশ্বকাপের পর আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৪-২ গোলে এবং হংকংকে ৭-০ গোলে হারিয়েছিল। আর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি হেরেছিল মার্টিনোর ছাত্ররা।

শেয়ার করুন

পাঠকের মতামত