আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মেসি নেই, ব্যর্থ পিএসজি

মেসি নেই, ব্যর্থ পিএসজি

‘নো মেসি, নো পার্টি’ – কথাটা একটা সময় বার্সেলোনার জন্যই বেশি প্রযোজ্য ছিল; যে লিওনেল মেসিকে ঘিরে তাদের সব পরিকল্পনা, তাকে না পেলে বার্সার চলতো কী করে? তাই বলে সেটা পিএসজির ক্ষেত্রেও এভাবে প্রযোজ্য হয়ে যাবে, তা কে জানত! যে দলে নেইমার-কিলিয়ান এমবাপেদের মতো তারকারা আছেন, সেই পিএসজি কেন মেসি না থাকলে ভুগবে!

তবে ফরাসি চ্যাম্পিয়নদের জন্যও যেন এখন বাস্তবতাটা এমনই হয়ে দাঁড়িয়েছে; মেসি নেই, তো ‘পার্টিও’ নেই! টানা ছয় লিগ ম্যাচ জিতে রাঁসের বিপক্ষে খেলতে নামা পিএসজি যে কাল কোনো গোলই করতে পারেনি! হজমও করেনি অবশ্য, তাতে ০-০ ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন কিলিয়ান এমবাপেরা।

তবে গোলমুখে নেইমার-এমবাপেদের এমন ব্যর্থতা ঢেকে গেছে সার্জিও রামোসের ‘কীর্তিতে’। সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক এদিন জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন। ম্যাচের ৪১ মিনিটে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। সেই সিদ্ধান্ত তিনি মোটেও মেনে নিতে পারেননি, জড়িয়ে পড়লেন তর্কে; এরপর তাকে লাল কার্ডই দেখিয়ে বসেন রেফারি। ফলে ম্যাচের প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় পিএসজি।

ফরাসি চ্যাম্পিয়নরা ম্যাচটা হারতেও পারত। মেসিকে ছাড়া খেলতে নামা দলটার রক্ষণও এদিন ছিল নড়বড়ে, শুরু থেকে আরবার জেনেলি ত্রাস ছড়াচ্ছিলেন রক্ষণে, জিয়ানলুইজি ডনারুমার গোটা দুই সেভ পিএসজিকে রক্ষা করেছে ম্যাচে।

জয়ের সুযোগও পিএসজি পেয়েছিল বৈকি! বদলি হিসেবে মাঠে নামা নেইমার ৬৭ মিনিটে প্রতিপক্ষ বক্সে দারুণ এক সুযোগই পেয়েছিলেন, তবে তিনি শটটা নেন পোস্টের অনেক বাইরে দিয়ে, ফলে গোলের দেখা আর পায়নি পিএসজি।  

শেষ দিকে পরিস্থিতিটা আরও উত্তপ্ত হয় পিএসজি খেলোয়াড়দের হতাশার বহিঃপ্রকাশে। প্রতিপক্ষকে ফাউল করে নেইমার এমবাপে দু’জনই হলুদ কার্ড দেখেন। শেষমেশ পিএসজিও ম্যাচ শেষ করে গোলশূন্য ড্রয়ে।

চলতি মৌসুমে এটি পিএসজির দ্বিতীয় ড্র। ১০ ম্যাচের বাকিগুলোয় জিতে ২৬ পয়েন্ট নিয়ে দলটি আছে লিগ আঁ’র শীর্ষেই। দিনের অন্য ম্যাচে আজাসিওর কাছে ২-১ গোলে হারা মার্শেই আছে তালিকার দ্বিতীয় স্থানে। দলটির অর্জন ২৩ পয়েন্ট।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত