আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ভারতের বিপক্ষে কঠিন প্রতিশোধ নেবে পাকিস্তান

ভারতের বিপক্ষে কঠিন প্রতিশোধ নেবে পাকিস্তান

২০২৩ সালে এশিয়া কাপ হবে পাকিস্তানের মাটিতে। অন্ততপক্ষে এখন পর্যন্ত তেমনই সিদ্ধান্ত রয়েছে। তবে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হলে সেখানে অংশ নেবে না ভারত। নিরপেক্ষ ভেন্যুতে করতে হবে এশিয়া কাপ। ১৮ অক্টোবর (মঙ্গলবার) বার্ষিক সভা শেষে এমনটাই জানিয়েছিলেন বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদকের এমন মন্তব্যের কারণে ভালোই চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাব্যক্তিরা। ভারতীয় ক্রিকেট বোর্ড যদি শেষপর্যন্ত এমন সিদ্ধান্তে অটল থাকে, তবে তার প্রেক্ষিতে কঠিন প্রতিশোধ নেবে পিসিবিও। সেক্ষেত্রে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে নাও যেতে পারে পাকিস্তানিরা। আজ (১৯ অক্টোবর) এমনটাই জানিয়েছে পিসিবি।

কেবল বিশ্বকাপ নয়, আইসিসির অন্য কোনো ইভেন্টেও ভারতে যাবে না পাকিস্তানিরা। পিসিবির পক্ষ হতে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এসিসির সভাপতি জয় শাহ সামনের বছর এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা নিয়ে যে মন্তব্য করেছেন এটা আমাদের অবাক এবং হতাশ করেছে। তিনি এই মন্তব্য করার সময় এসিসির অন্য দেশ কিংবা স্বাগতিক পিসিবির সঙ্গেও আলোচনা করেননি। কেবল তাই নয়, এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে ভবিষ্যতে কী হতে পারে, সেই বিষয়েও ভাবেনি।

এসিসির সদস্য দেশগুলো সভা এবং আলোচনার পরই পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজনের সুযোগ দেওয়া হয়েছে। সবাই বিষয়টিকে স্বাগতও জানিয়েছে। তবে এই মুহূর্তে জয় শাহের এমন মন্তব্য সম্পূর্ণ একতরফা হয়ে গেছে। এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের স্পিরিট এবং দর্শনের সঙ্গে সাংঘর্ষিক। ১৯৮৩ সালে এই এসিসি গঠন করা হয়েছিল এর সদস্যদের স্বার্থরক্ষা করতে।

এমন মন্তব্য শেষ পর্যন্ত এশিয়ান ক্রিকেট দলের মধ্যেও একটি বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কেবল তাই নয়, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে এবং ২০২৪-২০৩১ চক্রে ভারতের মাটিতে হওয়া অন্য ইভেন্টগুলোতে পাকিস্তানের যাওয়া না যাওয়ার ঘটনাও ঘটতে পারে।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত