আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

প্রবাসীদের সঙ্গে সাকিবের এ কেমন আচরণ!

প্রবাসীদের সঙ্গে সাকিবের এ কেমন আচরণ!

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকতার কমতি নেই। বাংলাদেশ ক্রিকেট দল এই দেশে খেলতে এলে কাছে টেনে নিতে চান ক্রিকেটারদের। শত ব্যস্ততার মাঝেও প্রিয় দলকে সমর্থন জোগাতে মাঠে ছুটে যান দল বেঁধে। ব্রিসবেনে বসবাসরত বাংলাদেশিরা শুক্রবার ক্রিকেটারদের জন্য সংবর্ধনার আয়োজন করেছিলেন শহরের ভিক্টোরিয়া চার্চে।

প্রবাসীদের নিমন্ত্রণ রক্ষা করতে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ক্রিকেটাররা। বিশ্বকাপ দলের খেলোয়াড়দের কাছে পেয়ে খুশিও হয়েছিলেন তাঁরা। কিন্তু এই তৃপ্তি বেশিক্ষণ থাকেনি। অধিনায়ক সাকিব আল হাসানের আন্তরিকতার ঘাটতি দেখে হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। আয়োজকদের দিক থেকে অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে ছবি তোলা, ব্যাটে অটোগ্রাফ দিতে রাজি হননি সাকিব। অধিনায়কের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ার অভিযোগের বিষয়টি অস্বীকার করেনি বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট।

বাংলাদেশ দল ব্রিসবেনে পৌঁছানোর আগে থেকে ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রবাসী ফারুক রেজা জানান, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের পরামর্শে বিসিবি ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সংবর্ধনার আয়োজন করেছেন তাঁরা। সাংবাদিকদের না রাখার শর্তে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ক্রিকেটাররা। স্বাভাবিকভাবেই অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব। তাঁর সঙ্গে ছবি তোলার আবদার জানান বেশিরভাগ মানুষ।

কিন্তু সাকিব তাতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রবাসী বলেন, ‘আমরা দেখেছি বড় খেলোয়াড়রা বিনয়ী হন। বিশ্বকাপ সুপার টোয়েলভের প্রস্তুতি ম্যাচ খেলতে আসা প্রায় সব দলের খেলোয়াড়দের সঙ্গেই ছবি তুলেছি আমরা। কেউ আপত্তি করেননি। সেখানে সাকিব তো আমাদের খেলোয়াড়। তাঁর কাছ থেকে তো একটু আন্তরিকতা আশা করতে পারি। আজ (গতকাল) তিনি যেটা করেছেন, তা অপ্রত্যাশিত। অতিথিরা ছবি তুলতে গেলে সে বলে ওঠে, এটা কি চিড়িয়াখানা? খেলোয়াড়দের হলের ভেতরে নেওয়ার জন্য গেটে ১৫ জন শিশুকে রাখা হয়েছিল। সেই শিশুদের একজন হাত ধরতেই ঝাড়া দিয়ে হাত সরিয়ে নেন সাকিব। তাঁর মতো একজন আইকনের কাছ থেকে সেই শিশু কী শিক্ষা পেল? তবে বাকিরা শিশুদের হাত ধরে ভেতরে গেছেন। ১৪ জন ক্রিকেটার ব্যাটে অটোগ্রাফ দিলেও সাকিব দেননি।’

সাকিবকে বক্তব্য দিতে আহ্বান জানালে শুধু ধন্যবাদ দিয়ে শেষ করেন বলে অভিয়োগ প্রবাসীদের।

প্রবাসীদের অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম বলেন, ‘প্রবাসীরা সবাই খুব ভালো। বেশ আন্তরিক সবাই। আমরা সাধারণত কোনো অনুষ্ঠানে যাই না। এর পরও খেলোয়াড়দের সবাইকে নিয়ে গতকাল গিয়েছিলাম। ভোরে হোবার্টে যাওয়ার ফ্লাইট, তাই বেশি সময় থাকা সম্ভব হয়নি। সাকিবের সঙ্গে দূর থেকে অনেকে হয়তো ছবি তুলেছেন। তবে সবাইকে তো আলাদা করে ছবি তুলতে দেওয়া সম্ভব হয় না। মিরাজদের সঙ্গে অনেকেই ছবি তুলেছেন। এটা ঠিক সাকিব ব্যাটে সাইন করেনি।’

সাকিবের কাছ থেকে আন্তরিকতা না পেলেও প্রবাসীরা বাংলাদেশ দলের জন্য প্রার্থনা করছেন। সাকিবের নেতৃত্বে বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলুক, এটা চান ব্রিসবেনের সব প্রবাসী বাঙালি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত