আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

মেসি-নেইমারদের গোল উৎসব

মেসি-নেইমারদের গোল উৎসব

ম্যাকাবি হাইফার বিপক্ষে গোল উৎসব করে শেষ ষোলোতে প্যারিস সেন্ট জার্মেইন। পার্ক দে প্রিন্সেসে ৭-২ গোলের দাপুটে জয়ে দুটি করে গোল করলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। করালেনও দুটি করে। আক্রমণ ত্রয়ীর আরেক তারকা নেইমারও পেলেন গোল। এই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে মেসি-নেইমাররা। 'এইচ' গ্রুপে ৫ ম্যাচে পিএসজির পয়েন্ট ১১।  ঘরের মাঠে ৪-৩ গোলে জুভেন্টাসকে হারিয়ে প্যারিসিয়ানদের সমান পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করেছে বেনফিকাও। গোল ব্যবধানে তারা দ্বিতীয় স্থানে।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই ইসরায়েলি ক্লাবটিকে চেপে ধরে পিএসজি। ১৯ মিনিটে গোলের দেখা পায় ফরাসি জায়ান্টরা। বক্সের ভেতর এমবাপ্পেকে লক্ষ্য করে বল বাড়ান মেসি। সেই বল নিয়ন্ত্রণে নিতে না পেরে ফের মেসিকে পাস দেন ফরাসি ফরোয়ার্ড। বল পেয়ে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন সুপারস্টার।

৩২ মিনিটে ব্যবধান বাড়ান এমবাপ্পে। মেসির মতোই বাঁকানো শটে দলকে জোড়া গোলের লিড এনে দেন এই ফরাসি তারকা। তিন মিনিট পর মেসির অ্যাসিস্টে গোল করেন নেইমার। ৩৮ মিনিটে ফ্রি কিকে হেড করে ব্যবধান কমান আবদুলায়ে সেক। কিন্তু একটু পরই ব্যবধান বাড়ান মেসি। হালি পূরণের পর বিরতিতে যায় পিএসজি।

বিরতির পর ব্যবধান আরও কমায় ম্যাকাবি। ৫০ মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিতে পারেনি পিএসজি। বল পেয়ে আবদুলায়ে সেককে লক্ষ্য করে ক্রস বাড়ান পিয়েরট। দারুণ হেডে লক্ষভেদ করতে ভুলেননি এই ডিফেন্ডার।

৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন এমবাপ্পে। আশ্রাফ হাকিমির ক্রস থেকে সহজ শটে জাল খুঁজে নেন ফরাসি এই ফরোয়ার্ড। তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ে পিএসজির। নেইমারের পা থেকে ছুটে আসা শট ভুল শটে নিজেদের জালে পাঠান ম্যাকাবির ডিফেন্ডার।

ম্যাচের শেষদিকে গিয়ে খাইফার জালে আরও একটি গোল ঠুকে দেয় পিএসজি। ৮৪ মিনিটে বাঁ দিক থেকে পাওয়া মেসির পাস দারুণ শটে লক্ষ্যভেদ করেন কার্লোস সোলার। বড় ব্যবধানের এই জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে মেসি-নেইমাররা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত