আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

রোনালদোর মুখে এবার মেসি বন্দনা

রোনালদোর মুখে এবার মেসি বন্দনা

পিয়ার্স মরগ্যানকে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়ে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই পর্বের প্রথম সাক্ষাতকারে তিনি কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লাব সতীর্থ ও কোচ এরিক টেন হ্যাগকে নিয়ে। যার প্রতিটিই ছিল বিতর্কিত। এবার শেষ পর্বে তিনি কথা বলেছেন তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে নিয়ে।


রোনালদো মেসিকে নিয়ে বললেন, 'মেসি অবিশ্বাস্য প্লেয়ার। আমরা দুজনে ১৬ বছর ধরে একই মঞ্চ শেয়ার করছি। তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল। কল্পনা করুন তো, ১৬ বছর! সুতরাং, তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক।'

মেসিকে ঠিক বন্ধু মনে করেন না রোনালদো, আবার প্রতিদ্বন্দ্বীও না। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বললেন, 'আমি তার বন্ধু নই, বলতে চাচ্ছি একজন বন্ধু সে যে আপানার সঙ্গে আপনার বাড়িতে থাকবে, ফোনে কথা বলবে, না, মেসি আমার সতীর্থের মত।'

মেসি নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে খুব বেশি ভাবেন না। বরাবরই রোনালদোর সম্পর্কে ইতিবাচক কথা বলেন, দুজনের মাঠের দ্বৈরথকে সম্মান করেন। নিজের প্রতি মেসির এই দৃষ্টিভঙ্গিই পছন্দ করেন রোনালদো, 'আমার ব্যাপারে সে সব সময় যেভাবে কথা বলে, আমি সত্যিই তাকে সম্মান করি। এমনকি তার স্ত্রী আর আমার প্রেমিকা, তারাও একে অপরকে সম্মান করে। তারা দুজনই আর্জেন্টাইন। কী বলব মেসির সম্পর্কে? একজন ভালো মানুষ। সে ফুটবলের জন্য সবকিছু করে।'

এলএবাংলাটাইমস/এজেড/এনএইচ

 

শেয়ার করুন

পাঠকের মতামত