আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

জমকালো উদ্বোধনী, প্রথম ম্যাচে হারল স্বাগতিক কাতার

জমকালো উদ্বোধনী, প্রথম ম্যাচে হারল স্বাগতিক কাতার

ঐতিহ্যের ছোঁয়া ও আতশবাজির বাহারি সৌন্দর্যে উদ্বোধনী হয়ে গেল ‘ফুটবল বিশ্বকাপ-২০২২’-এর। এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে স্বাগতিক কাতার যতটা সম্ভব স্বাতন্ত্র্য বজায় রাখতে চেয়েছে। সেক্ষেত্রে দেশটি সবার দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে এমনটাই বলা চলে। তবে উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের কাছে হেরে কিছুটা মিয়ম্রাণ হয়েছে কাতারবাসীর মন।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন হলিউড অভিনেতা মরগান ফ্রিমান, গান পরিবেশন করেছে বিটিএস। আরব ঐতিহ্যের ছোঁয়া বর্ণিল উদ্বোধনী আয়োজনে পুরো বিশ্বকে একই সুঁতোয় গাঁথতে চেয়ে কাতার। এবারের কাতার বিশ্বকাপের মাসকটের নাম ‘লা’য়িব’। উদ্বোধনী অনুষ্ঠানে এই মাসকট অনেকের মন কেড়েছে।

কাতার-ইকুয়েডর এর প্রথম ম্যাচে বেশ কিছু নতুন ঘটনা তৈরি হয়েছে। স্বাগতিকদের ২–০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে বিশ্বকাপে শুভসূচনা করেছে ইকুয়েডর। স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে যাওয়া প্রথম দলও কাতার।

প্রথমার্ধে টুইটম্বুর স্টেডিয়ামে ৫ মিনিটেই হেডে গোল করে দলকে এগিয়ে দেন ভ্যালেন্সিয়া। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) জানালেন, গোলটি অফসাইড। এরপর ৩–৪–৩ ফর্মেশন থেকে কখনো কখনো ৫–৪–১ হয়ে যাওয়া কাতারের মিডফিল্ড ইকুয়েডরের মিকাইল এস্ত্রাদা ও ভ্যালেন্সিয়াকে বল পাওয়া থেকে দূরে রাখতে পারেনি। আর তাঁদের ঠেকাতে না পারার ধারাবাহিকতা থেকেই ১৫ মিনিটে এল প্রথম গোল। বিশ্বকাপে ইকুয়েডরের শেষ পাঁচটি গোলই ভ্যালেন্সিয়ার। প্রথম গোলের ঠিক ১৫ মিনিট পর দুর্দান্ত আরেকটি হেড থেকে গোল করেন ভ্যালেন্সিয়া।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাতারের সান্ত্বনা ঘরের দর্শকদের সামনে দু–একটা সুযোগ সৃষ্টি করা আর খেলতে পারাটা। তবে নেদারল্যান্ডস ও সেনেগালের সঙ্গে কাতার অঘটনের জন্ম দেবে এমন আশায়ও থাকতে পারেন কেউ কেউ।

এলএবাংলাটাইমস/এজেড/এনএইচ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত