আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

পোল্যান্ড–সৌদি আরবের ম্যাচের ফলাফল কী হলে সুবিধা আর্জেন্টিনার

পোল্যান্ড–সৌদি আরবের ম্যাচের ফলাফল কী হলে সুবিধা আর্জেন্টিনার

এ কী হলো, কেন হলো...সৌদি আরবের কাছে লিওনেল মেসিরা হেরে যাওয়ার পর আর্জেন্টিনার খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক থেকে শুরু করে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের মনেই এ প্রশ্ন উঠেছে। একই সঙ্গে সবার মনেই হয়তো একটা প্রশ্ন উঠছে—মেসি-দি মারিয়াদের শেষ ষোলোতে ওঠার হিসাবটা তাহলে কী দাঁড়াল?

এখনই এ প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। তবে একটা হিসাব খুব সহজ—পরের দুটি ম্যাচ জিতলে আর্জেন্টিনার নকআউট পর্ব নিশ্চিত। আর আর্জেন্টিনা যদি মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটির একটি জেতে এবং একটি হারে, তাহলে শেষ ষোলোতে যেতে হলে অনেক হিসাব মেলাতে হবে মেসিদের। তাকিয়ে থাকতে হবে সৌদি আরবের বিপক্ষে মেক্সিকো আর পোল্যান্ডের ম্যাচ দুটির দিকে। সৌদি আরব গ্রুপে তাদের পরের দুটি ম্যাচও জিতবে, এমন ভাবার লোক খুব বেশি পাওয়া যাবে না। এটা যদি ঘটেই যায়, তাহলে পরের দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়েও শেষ ষোলোতে উঠতে পারে আর্জেন্টিনা।

মেসিরা তাদের পরের ম্যাচটি খেলবে আগামীকাল, মেক্সিকোর বিপক্ষে। এর আগে ‘সি’ গ্রুপে মুখোমুখি হবে সৌদি আরব ও পোল্যান্ড। নিজেদের কাজটা সহজ করার জন্য এ ম্যাচে সৌদি আরবের জয়ই চাইবে আর্জেন্টিনা। সৌদি আরব জিতে গেলে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলবে। পোল্যান্ডের পয়েন্ট তখন ২ ম্যাচে হবে ১। গ্রুপের শেষ ম্যাচটা তারা খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। আর্জেন্টিনার কাছে হেরে গেলে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়েই থাকবে না রবার্ট লেভানডফস্কির দল। আগামীকাল পোল্যান্ডের বিপক্ষে সৌদি আরব জয় আর মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয় ধরলে গ্রুপের শেষ ম্যাচের আগে হিসাবটা দাঁড়াবে এ রকম—৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে সৌদি আরব, ৩ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা থাকবে দ্বিতীয় স্থানে। ১ পয়েন্ট করে নিয়ে এরপর থাকবে পোল্যান্ড ও মেক্সিকো।

‘সি’ গ্রুপের শেষ ম্যাচ দুটি তখন হয়ে যাবে মহাগুরুত্বপূর্ণ। সেই দুই ম্যাচের একটিতে সৌদি আরবের বিপক্ষে মেক্সিকো জিতলে তাদের পয়েন্ট হবে ৪। আর্জেন্টিনা তখন পোল্যান্ডকে হারাতে পারলেই শেষ ষোলো নিশ্চিত। আর যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। যদি এ দুটির কোনোটিই না ঘটে, ড্র হয় আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ, তাহলে মেসিদেরও পয়েন্ট থাকবে ৪।

মেক্সিকোর সঙ্গে পয়েন্ট সমান হয়ে যাবে তাদের। সে ক্ষেত্রে গোল পার্থক্যে এগিয়ে থাকা দল যাবে পরের রাউন্ডে। গোল পার্থক্য সমান হলে শেষ ষোলোতে উঠবে গ্রুপ পর্বে সব ম্যাচ মিলিয়ে বেশি গোল করা দল।

শেয়ার করুন

পাঠকের মতামত