আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

উড়ন্ত শুরু ফেভারিট ব্রাজিলের

উড়ন্ত শুরু ফেভারিট ব্রাজিলের

ছবি: এলএবাংলাটাইমস/ওএম

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলো হট ফেভারিট ব্রাজিল। আজ বাংলাদেশ সময় রাত ১ টায় নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামে নেইমারের ব্রাজিল।

প্রথমার্ধে ব্রাজিলকে আটকে দিয়েছে সার্বিয়া। গোলশূন্য থেকে বিরতিতে গেছে দু'দল। তবে বিরতি থেকে ফিরেই জোড়া গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের তৃতীয় মিনিটে নিজেদের প্রান্ত থেকে গুছিয়ে আক্রমণ করে ব্রাজিল। ডান প্রান্ত থেকে বল নিয়ে সার্বিয়ার ডি বক্সে ঢুকে যায় রাফিনহা। সেখান থেকে বাড়ানো বল সার্বিয়ার ডিফেন্ডারদের গায়ে লেগে প্রতিহত হয়। ম্যাচের ৫ মিনিটে মাঝমাঠে নেইমারকে ফাউল করার কারণে হলুদ কার্ড দেখেন স্ট্রাহিনা প্যাভলোভিচ। ম্যাচের দশম মিনিটে ডি বক্সে বল পান নেইমার। কিন্তু গোলমুখে শট করতে পারেননি তিনি।

৬২ মিনিটে অবশেষে গোলের দেখা পায় ব্রাজিল। বাম প্রান্ত থেকে শট করেন ভিনিসিয়াস। সেই শট সার্ভিয়ার গোলরক্ষকের হাতে লেগে বল যায় ডি বক্সে দাঁড়িয়ে থাকা রিচার্লিসন। সেখান থেকে শট করে বল জালে জড়ান তিনি। এতে ম্যাচে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। ম্যাচের ৬৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে আবারও গোলের সুযোগ পায় ব্রাজিল। তবে ডি বক্সে বল নিয়ে গিয়ে শট করতে ব্যর্থ হয় ভিনিসিয়াস।

ম্যাচের ৭৩ মিনিটে ফের গোলের দেখা পায় ব্রাজিল। বাম দিক থেকে ভিনিসিয়াসের ক্রস থেক বাইসাইকেল কিকে বল জালে জড়ান প্রথম গোল করা সেই রিচার্লিসন। অসাধারণ ফিনিশিংয়ে ব্রাজিলকে দুই গোলের লিড এনে দেন তিনি।
এরপর আর কোন গোল না হলে ২-০ গোল জিতে মাঠ ছাড়ে তিতের শীর্ষরা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত