আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

লিওনেল মেসির ম্যাজিকে বিশ্বকাপে টিকে রইল আর্জেন্টিনা

লিওনেল মেসির ম্যাজিকে বিশ্বকাপে টিকে রইল আর্জেন্টিনা

আর্জেন্টিনাকে বিশ্বকাপে টিকিয়ে রাখতে হলে তাঁকেই কিছু একটা করতে হবে, এটা নিশ্চয়ই লিওনেল মেসি জানতেন। মেসি করলেনও। মেক্সিকোর রক্ষণ ভাঙ্গা যখন দুঃসাধ্য মনে হচ্ছিল, তখন দুর্দান্ত এক গোল করলেন। পরে ম্যাচের শেষদিকে তাঁর পাস থেকেই দারুণ আরও একটা গোল করলেন এনজো ফার্নান্দেসও। লুসাইল স্টেডিয়ামে ম্যাচটা আর্জেন্টিনা জিতল শেষ পর্যন্ত ২-০ গোলে। যে জয় আর্জেন্টিনা ও মেসিকে টিকিয়ে রাখল বিশ্বকাপেও। পোল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটা জিতলেই এখন পরের রাউন্ড নিশ্চিত আর্জেন্টিনার। সুযোগ থাকবে ওই ম্যাচটা ড্র করলেও।

সৌদি আরবের কাছে হেরে যাওয়া ম্যাচের একাদশে ৫টি পরিবর্তন এনে শনিবার মেক্সিকোর বিপক্ষে দল নামান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। রক্ষণভাগে শুধু নিকোলাস ওতামেন্দিকে রেখে তিনজনকেই বদলে ফেলেন। দলে ঢুকেন গঞ্জালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্তিনেজ ও মার্কোস আকুনিয়া। মাঝমাঠে গুইদো রদ্রিগেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে জায়গা দিতে বেঞ্চে চলে যান লিয়ান্দ্রো পারেদেস ও পাপু গোমেস। কিন্তু মাঠের খেলায় সেটার ছাপ পড়েছে কমই বরং প্রথমার্ধে আর্জেন্টিনাকে দেখা মনেই হয়নি এই দলটা টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল সৌদি আরবের কাছে হারার আগ পর্যন্ত। খেলায় কোনো ছন্দ নেই, টানা চার-পাসটা পাসও খেলতে পারছিলেন না আর্জেন্টাইন খেলোয়াড়েরা। বরং দৃষ্টিকটুভাবে ভুল পাস দিয়েছেন একের পর এক। মেক্সিকো মাঝমাঠ ও রক্ষণভাগ জমাট রেখে প্রতি আক্রমণের অপেক্ষায় থেকেছে। দুই দলই কিছুটা শারীরিক ফুটবল খেলতে চেয়েছে, ফলে বারবার ফাউলে গতি হারিয়েছে খেলা।

ম্যাচের প্রথম সুযোগটা পায় মেক্সিকো। ৯ মিনিটে ফ্রি-কিক থেকে আর্জেন্টিনার বক্সে বল ফেলেছিলেন লুইস চাভেজ। কিন্তু হেক্তর হেরেরা বলে পা লাগাতে পারেননি। আর্জেন্টিনার সুযোগ আসে ৩২ মিনিটে। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে রদ্রিগো ডি পলকে ফাউল করে মেক্সিকো। ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। কিন্তু লিওনেল মেসির শট ফিরিয়ে দেন মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। ৪০ মিনিটে ডান পাস থেকে আসা আনহেল দি মারিয়ার ক্রসে হেড করেছিলেন লাওতারো মার্তিনেজ। কিন্তু বল চলে যায় গোলবারের ওপর দিয়ে। ৪৪ মিনিটে ফ্র-কিক পেয়েছিল মেক্সিকো। কিন্তু আলেক্সিস ভেগার শট সরাসরি যায় আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের হাতে। বিরতির পরও শুরুর দিকে আর্জেন্টিনার খেলায় খুব একটা ধার বাড়েনি। ম্যাচের ৬০ মিনিটের দিকে আর্জেন্টিনার কোচ রদ্রিগেজ, মার্তিনেজ ও মন্তিয়েলকে তুলে বদলে নামান এনজো ফার্নান্দেস, হুলিয়ান আলভারেস ও নাহুয়েল মলিনাকে। গোলের জন্য আর্জেন্টিনার অপেক্ষায় ফুরায় এর কয়েক মিনিট পরেই।

৬৪ মিনিটে ডান পাশ থেকে থেকে পাস বাড়ান দি মারিয়া। মেসি ছিলেন একেবারে গোলমুখের সোজাসুজি প্রায় ২৫ গজ দূরে। সেখান থেকেই তাঁর গড়ানো শট মেক্সিকোর তিন-চারজন খেলোয়াড়ের জটলার ফাঁক দিয়ে চলে যায় জালে। মেক্সিকান গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া বাঁ পাশে ঝাপিয়েও ধরতে পারেননি বল। দেশের জার্সিতে এ নিয়ে ১৬৭ ম্যাচে ৯৩ গোল হলো আর্জেন্টাইন ফরোয়ার্ডের। বিশ্বকাপে গোলসংখ্যায়ও (৮) কিংবদন্তি ম্যারাডোনাকে ছুঁয়ে ফেললেন মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে এ দুজনের চেয়ে বেশি গোল শুধু গ্যাব্রিয়েল বাতিস্তুতার, ১০ টি। ওই গোলের পর কিছুটা গতি আসে আর্জেন্টিনার খেলায়। বদলি নামা হুলিয়ান আলভারেজ ৭৬ মিনিটে একবার বাঁ পাস থেকে দারুণ এক দৌঁড়ে ঢুকে পরে মেক্সিকোর বক্সে। তবে তাঁর ক্রসটা কাজে লাগাতে পারেননি মেসি। শেষের ১৫ মিনিট মেক্সিকোর অর্ধেই খেলা হয়েছে বেশি, বলও বেশি ছিল আর্জেন্টিনার পায়ে। এর পুরস্কার আর্জেন্টিনার পায় ৮৭ মিনিটে এসে। কর্নার থেকে সরাসরি বক্সে বল না পাঠিয়ে ছোট পাসে জায়গা তৈরি করেছিল আর্জেন্টিনা। সেখানেই মেসি কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত এক গতিময় শট মেক্সিকোর জালে পাঠান এনজো ফার্নান্দেস। ওই গোলেই নিশ্চিত হয়ে যায় এই ম্যাচে আর পয়েন্ট হারাচ্ছে না আর্জেন্টিনা।

জয়ের পাশাপাশি শেষ ১৫-২০ মিনিটের খেলায় খুঁজে পাওয়া যায় চেনা আর্জেন্টিনাকে। পরের ম্যাচটার আগে এটাও সম্ভবত আর্জেন্টাইন সমর্থকদের জন্য বড় স্বস্তি। দুটি করে ম্যাচ শেষে এই গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে পোল্যান্ড শীর্ষে। আর্জেন্টিনা ও ও সৌদি আরবের পয়েন্ট ৩ করে হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে মেসিরা। ১ পয়েন্ট নিয়ে তলানিতে মেক্সিকো।

শেয়ার করুন

পাঠকের মতামত