আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

বিশ্বকাপে ‘নতুন প্রাণ’ ফিরে পেয়ে যা বললেন মেসি

বিশ্বকাপে ‘নতুন প্রাণ’ ফিরে পেয়ে যা বললেন মেসি

এ যেন নতুন করে প্রাণ ফিরে পাওয়া। মেক্সিকোর বিপক্ষে ঘুরে দাঁড়ানো এক জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড় এবং সমর্থকদের এখন তেমনটাই মনে হচ্ছে। প্রায় খাদের কিনারা থেকে লিওনেল মেসির জাদুকরি পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা।

এ জয়ে এখন বিশ্বকাপে মেসিদের আশাও ভালোভাবেই বেঁচে থাকল। পরের ম্যাচে পোল্যান্ডকে হারালেই নিশ্চিত হবে দ্বিতীয় রাউন্ড। ম্যাচের পর মেসি নিজেও বলেছেন, তাঁদের জন্য বিশ্বকাপটা এখন নতুন করে শুরু হলো। সেই সঙ্গে প্রথম লক্ষ্যটি অর্জনের পর এখন ধাপে ধাপে এগোতে হবে বলেও মনে করছেন আর্জেন্টাইন অধিনায়ক। লুসাইল স্টেডিয়ামে গতকাল শুরু থেকে নিজেদের সেরাটা খেলতে পারেনি আর্জেন্টিনা। বিশেষ করে প্রথমার্ধে মেসিদের পারফরম্যান্স ছিল ভুলে যাওয়ার মতোই। তবে দ্বিতীয়ার্ধে মেসির দারুণ এক গোলে বিশ্বকাপে নতুন জীবন লাভ করে আর্জেন্টিনা।

নতুন করে পাওয়া এই সুযোগকে এখন আর হারাতে চান না মেসিও। ম্যাচ শেষে আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, ‘আজ থেকে আমাদের জন্য আরেকটি বিশ্বকাপ শুরু হলো। কারণ, আমরা জানতাম, দুটি ম্যাচ জিতেই আমাদের পরের পর্বে যেতে হবে। আমরা গুরুত্বপূর্ণ একটি ধাপ পার হয়েছি, তবে আমরা এ নিয়ে সতর্ক যে প্রথম লক্ষ্যটি অর্জনের জন্য আমাদের আরেকটি ধাপ পার করতে হতো।’ ম্যাচের প্রথমার্ধের পারফরম্যান্স যে নিজেদের নামের প্রতি সুবিচার করে না, তা জানা আছে মেসিরও।মেক্সিকোর বিপক্ষে খেলাটা কতটা কঠিন ছিল, তা জানাতে গিয়ে মেসি আরও বলেছেন, ‘ম্যাচটি জেতা খুবই কঠিন ছিল। কারণ, মেক্সিকো খুবই ভালো খেলেছে। তাদের কোচ দুর্দান্ত এবং তারা আপনার জন্য কাজটা কঠিন করে দেয়।

প্রথমার্ধে সেভাবে খেলেছি, যেভাবে খেলতে হতো, বেশ তীব্রতার সঙ্গে। তবে দ্বিতীয়ার্ধে আমরা স্থির হই এবং গোল করার আগপর্যন্ত নিজেদের মতো খেলতে শুরু করলাম। সে সময় আমরা নিজেদের ফিরেও পাই। নিজেদেরকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের জিততে হয়েছে।’ প্রথম ম্যাচে অঘটনের হারের পর মেক্সিকোর বিপক্ষে এই জয় নতুন করে আত্মবিশ্বাস দিচ্ছে মেসিকে, ‘আমরা এখন হাল ছাড়তে পারি না। আমাদের জন্য প্রতিটি ম্যাচই ফাইনাল। আমাদের আর কোনো ভুল করা যাবে না। প্রথম ম্যাচে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এটা স্বাভাবিক। এর পেছনে অনেকগুলো কারণ ছিল। অনেকে তাদের প্রথম বিশ্বকাপ খেলছে। এটা কোনো অজুহাত নয়। আমরা সেদিন ভালো খেলিনি।’

শেয়ার করুন

পাঠকের মতামত