আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সমর্থকদের জন্য খুশি ‘লড়াকু’ দি মারিয়া

সমর্থকদের জন্য খুশি ‘লড়াকু’ দি মারিয়া

স্বস্তি, আনন্দ ও আশা—মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত এক জয়ের পর আর্জেন্টাইন সমর্থকদের অনুভূতি এখন এমনই। সৌদি আরবের বিপক্ষে হারের পর যে দলটি খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছিল, লিওনেল মেসির গোলে তারা আবার নতুন করে জেগে উঠেছে। দারুণ এই জয়ে দলের খেলোয়াড় ও সমর্থকেরা এখন আনন্দে ভাসছেন। মেসির গোলটি যাঁর পাস থেকে এসেছে, সেই আনহেল দি মারিয়াও বলেছেন—সমর্থক, দল ও নিজের জন্য তিনি আনন্দিত। যখন মনে হচ্ছিল কোনো কিছুতেই আর ভাগ্য বদলাবে না, তখনই মেসিকে দুর্দান্ত পাসটা দিয়েছিলেন দি মারিয়া।

এর আগে যাঁর গোলে কোপা আমেরিকাও জিতে নিয়েছিল আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতেও এই জুভেন্টাস তারকা রাখলেন গুরুত্বপূর্ণ অবদান। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দি মারিয়া বলেছেন, ‘খুব খুশি, এই দলটির জন্য সত্যি অনেক আনন্দিত। আমরা খুব ভালো কাজ করেছি। আমরা যেভাবে ভেবেছিলাম, বিষয়গুলো সেভাবে হয়নি। তবে আজ আমরা মানুষের মধ্যে, নিজেদের মধ্যে এবং নিজেদের পরিবারের মধ্যে খুশি ফিরিয়ে আনতে পেরেছি। অন্য দিন তারা এসেছিল এবং বাজে অনুভূতি নিয়ে ফিরে গিয়েছিল। তাই আমি সবকিছুর জন্য এখন আনন্দিত।’ লম্বা সময় ধরে মেসির সঙ্গে জুটি বেঁধে আর্জেন্টিনার জার্সিতে লড়ে যাচ্ছেন দি মারিয়া।

এবারও তাঁদের লড়াই আর্জেন্টিনার স্বপ্ন বাঁচিয়ে রাখল। এ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে দি মারিয়া বলেছেন, ‘আমরা অনেক বছর ধরে এ জায়গায় আছি। আমরা লড়াই করে যাচ্ছি এবং সব সময় চেষ্টা করেছি সর্বস্ব দেওয়ার। আজ আবার তা হলো। আমি মনে করি, এটা সবার জন্য মানসিক শান্তি।’ প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর সব হিসাব–নিকাশ বদলে গিয়েছিল। সেটা কতটা চাপের ছিল, জানতে চাইলে দি মারিয়া বলেন, ‘এটা চাপ ছিল না। ম্যাচটা সেভাবে হয়নি, যেমনটা আমরা ভেবেছিলাম। আমরা সুযোগ পেয়েছিলাম, খেলোয়াড়েরা অফসাইডে পড়েছে এবং ফলটা পক্ষে আসেনি। তবে আজ দারুণ এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা ভালো খেলেছি। আমরা জানতাম, এটা বেশ কঠিন একটা ম্যাচ হবে। এটাও জানতাম যে আমরা খুব বেশি গোলে জিততে পারব না।’

শেয়ার করুন

পাঠকের মতামত