আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

রোনালদোদের আজ উরুগুয়ে পরীক্ষা

রোনালদোদের আজ উরুগুয়ে পরীক্ষা

উরুগুয়েকে হারাতে পারলে আজই নিশ্চিত হয়ে যাবে পর্তুগালের শেষ ষোলো। তবে বিষয়টি বলা যত সহজ, করা ততই কঠিন। দু'বার শিরোপাজয়ী লাতিন আমেরিকান দেশটির সোনালি প্রজন্মের সুয়ারেজ-কাভানিরা বুড়িয়ে গেলেও যে কোনো প্রতিপক্ষকে এখনও গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। গত বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালকে ২-১ গোলে বিদায়ও করেছিলেন তাঁরা। তাই উরুগুয়েকে হারাতে হলে আরও নিখুঁত হতে হবে রোনালদো-ফেলিক্সদের।

ঘানার বিপক্ষে জ্বলে উঠেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৭ বছর বয়সী এ তারকা বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে এক সাক্ষাৎকার দিয়ে কঠিন বিতর্ক তৈরি করেছিলেন। সে বিতর্কের জেরে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এত কিছুর পরও পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে প্রথম ফুটবলার হিসেবে টানা পাঁচ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন তিনি। তারপরও ৩-২ গোলে ম্যাচটি জিততে পর্তুগালকে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে। শেষ মুহূর্তে ঘানার স্ট্রাইকার ইনাকি উইলিয়ামস পিছলে না পড়লে ড্রয়ের সম্ভাবনা ছিল। তাই আজ রোনালদোর পাশাপাশি পর্তুগালের অন্য তারকাদেরও জ্বলে উঠতে হবে।

বিশেষ করে মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেজ ও বার্নার্দো সিলভাকে অনেক বেশি সক্রিয় হতে হবে। ২০০৬ বিশ্বকাপের পর শেষ ষোলোর বেশি এগোতে পারেনি পর্তুগাল। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দাপট দেখিয়েও ড্র করেছিল উরুগুয়ে। দিয়েগো গোডিনের হেড ও ফেদে ভালভার্দের দুর্দান্ত শটটি কোরিয়ার পোস্টে লেগে ফিরে এলে জয় পাওয়া হয়নি তাদের। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আজ পর্তুগালের বিপক্ষে লাতিন আমেরিকানদেরও জয় প্রয়োজন। গত কয়েকটি বিশ্বকাপে তাদের রেকর্ড ভালো।

শেয়ার করুন

পাঠকের মতামত