আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ফিজিওথেরাপিতে নাসার প্রযুক্তি ব্যবহার নেইমারকে সারিয়ে তুলতে

ফিজিওথেরাপিতে নাসার প্রযুক্তি ব্যবহার নেইমারকে সারিয়ে তুলতে

দোহার স্টেডিয়াম ৯৭৪–এ আজ বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে আগের ম্যাচটি জেতায় আজ জয় তুলে নিলেই দ্বিতীয় রাউন্ডে উঠবে ব্রাজিল। কিন্তু এই ম্যাচে মাঠে থাকবেন না নেইমার। সার্বিয়ার বিপক্ষে পা মচকে চোটে পড়েছেন ব্রাজিল তারকা। ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে পারবেন কি না, তা নিয়েও সন্দেহ আছে। ব্রাজিল তৃতীয় ম্যাচে নেইমারকে মাঠে পেতে মরিয়া। সেটি তাঁর শারীরিক উন্নতির ওপর নির্ভর করছে। আর এই উন্নতির প্রক্রিয়া দ্রুত করতেই ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) প্রযুক্তি।

নেইমারের ফিজিওথেরাপির কাজে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কমপ্রেশন বুট’ নামের এই প্রযুক্তির ছবি নেইমার নিজেই প্রকাশ করেছেন। দ্রুত ব্যথা কমাতে দুই পায়েই এই পোশাক পরতে হয়। দেখতে অনেকটা প্যান্টের মতো। এর সঙ্গে জুড়ে দেওয়া প্রযুক্তি শরীরের ব্যথা কমানোর কাজ করে, যা নাসাতে ব্যবহার করা হয়। তবে শুধু ব্যথা নয়, আঘাত পাওয়া জায়গায় রক্ত চলাচল স্বাভাবিক রাখা, ফোলা কমানো, ক্ষতিগ্রস্ত টিস্যু পুনর্গঠন ও ক্র্যাম্প কমানোর কাজও করে এ প্রযুক্তি। সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিল জিতলে নেইমারকে হয়তো ক্যামেরুনের বিপক্ষে খেলানোর ঝুঁকি না–ও নেওয়া হতে পারে। কিন্তু এর বাইরে কোনো ফল হলে চোট পাওয়া নেইমারের দ্বারস্থ হতে পারে ব্রাজিল।

এই চোট নিয়ে নেইমার আগেই ইনস্টাগ্রামে বলেছেন, ‘জাতীয় দলের জার্সি পরে আমি যে গর্ব অনুভব করি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। সৃষ্টিকর্তা আমাকে আরও একবার জন্ম নেওয়ার সুযোগ দিলে ব্রাজিলেই জন্ম নিতে চাইতাম। এখন আমার ক্যারিয়ারে অন্যতম কঠিন সময়। বিশ্বকাপে আবারও চোটে পড়েছি। তবে ফেরার ব্যাপারে আমি নিশ্চিত। দেশের মানুষকে ও দেশকে সাহায্য করতে আমি সবকিছুই করব।’ স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, নেইমার নাসার এই প্রযুক্তি বার্সেলোনায় খেলার সময়ও ব্যবহার করেছিলেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ফিজিওথেরাপি দলের কাছেও এ প্রযুক্তি আছে। এটি একই সঙ্গে দুই পায়ে ব্যবহার করতে হয়। কমপ্রেশন বুটটি পরে তিনভাবে পায়ে ম্যাসাজ করা যায়। নেইমার আপাতত এই ম্যাসাজ নিয়েই সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। এদিকে ব্রাজিল কোচ তিতেও বলেছেন, বিশ্বকাপে অবশ্যই নেইমারকে আবার খেলতে দেখা যাবে কবে, তা সময়ই বলে দেবে।

শেয়ার করুন

পাঠকের মতামত