আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

সুইসদের হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

সুইসদের হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

ছবি: এলএবাংলাটাইমস

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আগে জিততে পারেনি ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে সুইসদের রক্ষণ দেয়ালে আটকে গিয়েছিল সেলেকাওরা। কাতারেও ওই রক্ষণ দুর্গ শক্ত করে খেলছিল সুইসরা। হলুদ জার্সির খেলোয়াড়রা আক্রমণে উঠলেও দুর্গ ভেদ করতে পারছিল না। শেষদিকে মিডফিল্ডার কাসেমিরো ব্রেক থ্রু দেন। ১-০ গোলের জয়ে দলকে তুলে নেন বিশ্বকাপের শেষ ষোলায়।

২৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র নিশ্চিত গোল হওয়ার মতো সুযোগ মিস করেন। তার শট দুর্বল হয়ে যাওয়ায় ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ভিনিসিয়াস বল জাড়ে পাঠিয়ে উদযাপন শুরু করেন। কিন্তু ভিএআর তার গোলটি বাতিল করে দেয়। হতাশ হতে হয় ব্রাজিলিয়ান ভক্তদের। গোলশূন্য সমতার দিকে যাওয়া ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো ৮৩ মিনিটে বক্স থেকে জোরালো শট নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা রদ্রিগো গোয়েসের পাসে দলকে লিড এনে দেন। তার ওই শট ফেরানোর কোন সুযোগই ছিল না সুইস গোলরক্ষক ইয়ান সমারের।

জয় ছোট হলেও নেইমারহীন ব্রাজিল কর্তৃত্ব করেই খেলেছে। ৫৩ শতাংশ বল পায়ে রেখে সুইজারল্যান্ডের গোলে পাঁচটি শট নিয়েছে ল্যাতিন দলটি। দুটি আক্রমণ ভেস্তে গেছে বাইরে শট নেওয়ায়। অন্যদিকে সুইসরা আক্রমণ তুলতে পারে মাত্র দুটি। অ্যালিসনকে পরীক্ষা নেওয়ার মতো কোন শটই নিতে পারেনি তারা। দুটি শট নিলেও বক্সের মুখে ব্রাজিলের রক্ষণ দেয়ালে লেগে তা ফিরে আসে।

ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে ক্যামেরুনের বিপক্ষে ২ ডিসেম্বর। এক পরাজয় ও এক সমতা করা আফ্রিকার দলটির বিপক্ষে সেলেকাওদের লড়াই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। ওই ম্যাচে ফিট হলে অল্প সময়ের জন্য হলেও মাঠে দেখা যেতে পারে নেইমারকে। অন্যদিকে এক সমতা করা সার্বিয়া জাতিগত সংকট থাকা সুইজারল্যান্ডের বিপক্ষে জিতলে চলে যাবে নকআউটে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত