আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিশ্বকাপে অপরাজিত থাকার যে রেকর্ড গড়ল ব্রাজিল

বিশ্বকাপে অপরাজিত থাকার যে রেকর্ড গড়ল ব্রাজিল

দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে দারুণ এক কীর্তিও গড়েছে তিতের দল। আর এই কীর্তির পেছনে অবদান ব্রাজিলিয়ান রক্ষণভাগের।

সুইজারল্যান্ডকে কাল রাতে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে দারুণ এক কীর্তিও গড়েছে তিতের দল। আর এই কীর্তির পেছনে অবদান ব্রাজিলিয়ান রক্ষণভাগের। থিয়াগো সিলভা, আলেক্স সান্দ্রো, এদের মিলিতাওরা এ জন্য তিতের কাছ থেকে টুপি খোলা অভিনন্দন পেতেই পারেন।

গ্রুপ পর্বে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর সুইসদেরও হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাল রাতে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বেশ গর্বের এক কীর্তিও ছিল সুইজারল্যান্ডের। বিশ্বকাপে যে ২৭টি দল এ পর্যন্ত একাধিকবার ব্রাজিলের মুখোমুখি হয়েছে, তার মধ্যে তিনটি দলকে লাতিন আমেরিকার পরাশক্তিরা কখনো হারাতে পারেনি। পর্তুগাল, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। দোহায় কাল শেষ বাঁশি বাজার পর এই তালিকা থেকে কাটা পড়ল সুইজারল্যান্ডের নাম।

অবশ্য নাম কাটা পড়ার মতোই খেলেছে সুইসরা। জিততে কিংবা ড্র করতে হলে তো গোল করতে হতো। কিন্তু ব্রাজিলের গোলপোস্টে একটি শটও নিতে পারেনি সুইজারল্যান্ড। শুধু সুইসরা কেন, সার্বিয়াও আগের ম্যাচে ব্রাজিলের গোলপোস্ট তাক করে একটি শটও নিতে পারেনি। ব্রাজিলের বিপক্ষে ৫টি শট নিয়েছিল সার্বিয়া। ৩টি পোস্টের বাইরে দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়, ২টি শট ডিফেন্ডাররা রুখে দেন। সুইজারল্যান্ড ৬টি শট নিয়ে একটিও পোস্টে রাখতে পারেনি।

ডিফেন্ডারদের এই জমাট রক্ষণ এবং প্রতিপক্ষ খেলোয়াড়দের লক্ষ্যভ্রষ্ট শটে বিশ্বকাপে দারুণ এক কীর্তিতেও নাম লিখিয়ে ফেলেছে ব্রাজিল। ১৯৬৬ বিশ্বকাপ থেকে হিসাব করলে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে কোনো আসরের প্রথম দুই ম্যাচে নিজেদের পোস্টে প্রতিপক্ষকে কোনো শট নিতে দেয়নি ব্রাজিল। প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছে ফ্রান্স। ১৯৯৮ বিশ্বকাপে।

১৯৬৬-এর পর থেকে বিশ্বকাপে কখনো প্রথম রাউন্ড থেকে বাদ পড়েনি ব্রাজিল। কাল রাতের জয়ে বিশ্বকাপে গ্রুপ পর্বের ইতিহাসে একটি রেকর্ডও গড়েছে তিতের দল। বিশ্বকাপের গ্রুপ পর্বে এ নিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইল ব্রাজিল। এই পথে তাঁরা ভেঙেছে ১৯৯০ থেকে ২০১০ বিশ্বকাপ পর্যন্ত গ্রুপ পর্বে জার্মানির গড়া টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের সর্বশেষ হার ১৯৯৮ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে। ১৯৮২ বিশ্বকাপ থেকে হিসাব করলে গ্রুপ পর্বে এ পর্যন্ত খেলা ৩৯ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে ব্রাজিল—সেটি ২৪ বছর আগে নরওয়ের বিপক্ষে ম্যাচেই।

শেয়ার করুন

পাঠকের মতামত