আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

আসছে অস্ট্রেলিয়া - বাংলাদেশেই হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট

আসছে অস্ট্রেলিয়া - বাংলাদেশেই হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট

নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল
বাংলাদেশ সফর বাতিল করলেও আগামী বছর
জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট।
রোববার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড
সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বোর্ড সভায় জানানো হয়, অস্ট্রেলিয়া
ক্রিকেট দল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে।
বোর্ড সভার বৈঠক শেষে বিসিবির সিইও জালাল
ইউনুস এ তথ্য জানান।
এরফলে বাংলাদেশে ক্রিকেট খেলার জটিলতা
অনেকাংশেই কেটে গেল।
গত ৯ অক্টোবর থেকে দুবাইতে আইসিসির
পাঁচ দিনব্যাপী সভা শুরু হয়েছে। প্রথম দিন প্রধান
নির্বাহীদের সভা শেষে আজ রোববার এফটিপি ও
গভর্নেন্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচালনা পর্ষদের সভাটি হবে
সোমবার ও মঙ্গলবার।
নিরাপত্তার অজুহাতে অষ্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর
বাতিল করার পর দক্ষিণ আফ্রিকাও বাংলাদেশে তাদের
নারী ক্রিকেট দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়।
যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য
বাংলাদেশে রেড এলার্ট জারির পর বিদেশীদের
আতঙ্ক পেয়ে বসে।
এ পরিস্থিতিতে আগামী বছর জানুয়ারিতে বাংলাদেশে
অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ
নিয়েই প্রশ্ন উঠে। আইসিসির নীতি নির্ধারকরা
বাংলাদেশ থেকে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ অন্যত্র
সরিয়ে নেয়ার প্রস্তাব করেছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত