আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে ছিটকে পড়লেন তাসকিন

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে ছিটকে পড়লেন তাসকিন

পিঠের চোটে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। শঙ্কা আছে পুরো সিরিজে খেলা নিয়েও। যে কারণে বাংলাদেশ ‘এ’ দল থেকে ডেকে আনা হয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে। বিসিবির এক সূত্র বিষয়টি জানিয়েছে।

পিঠের ব্যথার কারণে ৫০ ওভারের বিসিএলে শুধু প্রথম রাউন্ড খেলেছেন তাসকিন। এরপর বিশ্রাম নিয়েছেন কিছুদিন। মাঝে একদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলিং করেছেন। কিন্তু কাল আবার জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ভাগ হয়ে খেলা প্রস্তুতি ম্যাচে ছিলেন না তাসকিন। জানা গেছে, কাল তিনি ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন। এদিকে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চোটের অবস্থা বুঝতে আজ তামিমের হাঁটুর স্ক্যান করানো হবে।

এর আগে বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১০১ রানের ইনিংস। ৯৫ বল খেলে ১১টি চার ও ৩টি ছক্কা মেরেছেন বাঁহাতি এই ওপেনার। তামিমের সেঞ্চুরির সৌজন্যে ৪০ ওভারের ম্যাচে জাতীয় দল ৮ উইকেটে ২৭১ রান করে। জবাবে সবুজ দল ৮ উইকেট হারিয়ে করেছে ২৩১ রান।

শেয়ার করুন

পাঠকের মতামত