আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ১ ডিসেম্বর

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ১ ডিসেম্বর

ছবিঃ এলএবাংলাটাইমস

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কাতার বিশ্বকাপ- ২০২২ এ মাঠে গড়াচ্ছে চারটি ম্যাচ। এসব ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-বেলজিয়াম, কানাডা-মরক্কো, জাপান-স্পেন এবং কোস্টারিকা-জার্মানি।

এ দিনে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ভোর ৭টায় মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া-বেলজিয়াম এবং কানাডা-মরক্কো। ‘এফ’ গ্রুপের জটিল ধাঁধা সমাধানে আজ আহমেদ বিন আলি স্টেডিয়ামে মাঠে নামছে ক্রোয়েশিয়া-বেলজিয়াম। এই ম্যাচে অবশ্য ক্রোয়াটদের অঙ্কটা অপেক্ষাকৃত সহজ। জিতলে বা ড্র করলেই শেষ ষোলোর টিকিট পেয়ে যাবে তারা। তবে হেরে গেলে বিদায়ঘণ্টা বেজে যেতে পারে ক্রোয়াটদেরও, যদি গ্রুপের অপর ম্যাচে কানাডার কাছ থেকে অন্তত ১ পয়েন্ট তুলে নিতে পারে মরক্কো। আর হারলে বিদায় নিশ্চিত বেলজিয়ামের। তবে ড্র করলেও সম্ভাবনা একেবারে বিলীন হয়ে যাবে না। সে ক্ষেত্রে কানাডার কাছে অন্তত ৩ গোলের ব্যবধানে হারতে হবে মরক্কোকে।

অপরদিকে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচ খেলতে কানাডা ও মরক্কো ক্যালিফোর্নিয়া সময় অনুযায়ী ভোর ৭টায় দোহার আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে। দুই দলের সামনেই আছে ইতিহাস গড়ার হাতছানি। জয় কিংবা ড্র মরক্কোর জন্য শেষ ষোলোতে ওঠার উপায়। যদি কানাডা জেতে, মরক্কো চাইবে বেলজিয়ামের কাছে ক্রোয়েশিয়ার হার। এরপর গোল পার্থক্য হিসাব করে নির্ধারণ করা হবে তারা নাকি গত আসরের রানার্সআপরা পরের ধাপে খেলবে।

দিনের অপর ম্যাচগুলোতে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী বেলা ১১টায় ডু-অর-ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে জাপান-স্পেন এবং কোস্টারিকা-জার্মানি। খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও জাপান। গ্রুপ-ই’র শীর্ষে থাকা স্প্যানিশরা এই ম্যাচে অন্তত ড্র করতে পারলেই নক আউট পর্বের টিকিট পাবে। তবে ব্লু সামুরাইদের বিপক্ষে জয় তাদের গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে পৌঁছে দিবে।

অপরদিকে কোস্টারিকার বিপক্ষে অগ্নিপরীক্ষা দিতে আল খোরের আল বায়াত স্টেডিয়ামে ক্যালিফোর্নিয়া সময় বেলা ১১টায় মুখোমুখি হবে জার্মানি। বিশ্বকাপ থেকে টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার ক্ষণ গুনছে জার্মানি। এই অনাকাঙ্ক্ষিত পরিণতি এড়াতে হলে কোস্টারিকার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। একই সঙ্গে স্পেনের জয় কামনা করতে হবে।

কোস্টারিকার সামনেও শেষ ষোলোর হাতছানি। স্পেনের কাছে গোলবন্যায় ভাসার পর জাপানকে হারিয়ে বিশ্বকাপে টিকে গেছে তারা। ‘ই’ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা জাপানের সমান ৩ পয়েন্ট নিয়ে তারাও ২০১৪ সালের পর প্রথম নকআউট ম্যাচ খেলার আশায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত