আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

জাপানের বিতর্কিত গোল নিয়ে ফিফার মন্তব্য

জাপানের বিতর্কিত গোল নিয়ে ফিফার মন্তব্য

ইতিহাস গড়ল জাপান। গ্রুপ পর্বে দুই ফেভারিট জার্মানি ও স্পেনকে হারিয়ে নকআউটে সূর্যোদয়ের দেশ। কিন্তু এত ভালো পারফরম্যান্স করা সত্ত্বেও বিতর্ক তাদের পিছু ছাড়ছে না। স্পেনের বিপক্ষে বৃহস্পতিবার রাতে জাপানের একটি গোল নিয়ে এখন বিশ্বজুড়েই বিতর্ক শুরু হয়েছে। আর এর জন্য কাঠগড়ায় সেই 'ভিএআর' প্রযুক্তি ৷ জাপান স্পেনের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতলেও বিতর্ক এখন তাড়া করে বেড়াচ্ছে তাদের। স্পেনের বিপক্ষে ৫১ মিনিটে গোল করেন জাপানের তানাকা। মিতোমার যে পাস থেকে তানাকা গোল করেন, সেটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকের দাবি, মিতোমা যখন পাস করেন, ততক্ষণে বল লাইন পেরিয়ে গেছে। অর্থাৎ গোলটা বৈধ নয়। নিজেদের দাবির স্বপক্ষে একটি ছবিও দেখাতে থাকেন তারা। যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, তাতে দেখে মনে হবে যে বলটা লাইন পেরিয়ে গিয়েছে। কিন্তু এক্ষেত্রে কী বলছে ফিফার নিয়ম।

বলটা লাইন পেরিয়ে গিয়েছিল কি না? দীর্ঘক্ষণ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নেওয়ার (ভিএআর) পরও রেফারি কি ভুল সিদ্ধান্ত নিলেন? জাপান-স্পেন ম্যাচের পর সেই বিতর্ক শুরু হয়েছে। যদিও ফিফার নিয়ম বলছে বল মাঠের মধ্যেই ছিল। রেফারি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে ভিএআরের দায়িত্ব পালন করেন মেক্সিকোর ফার্নান্দো গুয়েরো। লম্বা সময় নিয়ে গোলটি পরীক্ষা করেন তিনি। ফিফার নিয়ম অনুযায়ী, 'অ্যারিয়াল ভিউ' অর্থাৎ ওপরের দিক থেকে বলের কোনো অংশ যদি লাইনে থাকে, তাহলে বলটি মাঠের মধ্যেই আছে বলে ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে খেলা চলবে। গোললাইন টেকনোলজিতে 'অ্যারিয়াল ভিউ' অনুযায়ী বল যেহেতু শতভাগ মাঠের বাইরে যায়নি, সেজন্য সিদ্ধান্ত জাপানের পক্ষেই গেছে। অন্যদিকে ফিফার ৯ নম্বর আইন অনুযায়ী, বল যখন শূন্যে থাকা বা মাটিতে ঠেকা অবস্থায় গোললাইন বা টাচলাইনের পুরো অংশ পেরিয়ে যাবে, তখন তা বেরিয়ে গেছে বলে ধরা হবে। অন্য ক্ষেত্রে বল মাঠের মধ্যেই আছে বলে ধরা হবে। এ কারণে এই ম্যাচে মিতোমা যখন বল পাস করেন, তখন বল খেলার মধ্যেই ছিল বলে গণ্য করেছেন রেফারি।

এই গোলের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের কারণ হচ্ছে, এটি বাতিল হলে বিশ্বকাপের নক আউটে চলে যেত জার্মানি। কিন্তু ওই গোলের সুবাদে জাপান জিতে যাওয়ায় বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে ছিটকে গেছেন থমাস মুলাররা। এমনিতে স্পেনকে হারিয়ে গ্রুপ 'ই'তে শীর্ষস্থানে জাপান, স্পেন চার পয়েন্টে গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে। বিতর্কিত এই গোল নিয়ে আলোচনা চলছে জার্মানির গণমাধ্যমেও। তারা এটিকে ১৯৬৬ বিশ্বকাপে জিওফ হার্স্টের বিতর্কিত গোলের সঙ্গে তুলনা করছে। ৫৬ বছর আগে আরেকটি বিতর্কিত গোলে পুড়তে হয়েছিল জার্মানদের। ১৯৬৬ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ সময় পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল জার্মানি। একদম শেষ মুহূর্তে জিওফ হার্স্টের শট ক্রসবারে লেগে গোললাইনে পড়ে, পরে তা ক্লিয়ার করেন জার্মান ডিফেন্ডার। রেফারি প্রথমে কর্নার দিলেও সহকারী রেফারির সঙ্গে আলাপ করে আসে গোলের সিদ্ধান্ত। ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। জার্মানরা এখনো বিশ্বাস করে বলটি গোললাইন অতিক্রম করেনি। এবার নিজেদের ম্যাচে না হলেও নিজেদের ভাগ্য জড়িত থাকায় জাপানের বিতর্কিত গোল নিয়ে নিজেদের দুর্ভাগা ভাবছে তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত