আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

আজ কেমন হবে নেইমার বিহীন ব্রাজিলের একাদশ

আজ কেমন হবে নেইমার বিহীন ব্রাজিলের একাদশ

আগেই শেষ ষোলো নিশ্চিত করায় ক্যামেরুনের বিপক্ষে বেশ বড় পরিবর্তন করে একাদশ সাজাবেন ব্রাজিল কোচ তিতে। তবে শেষ ১৬ নিশ্চিত হলেও, গ্রুপসেরা হতে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ থেকে একটি পয়েন্ট নিতেই হবে সেলেকাওদের। চোটজর্জর ব্রাজিলের এই ম্যাচে তিন তারকা খেলছেন না। নেইমার এই ম্যাচেও খেলতে পারবেন না। ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যম বলছে, শুধু গ্রুপপর্ব থেকেই নয়, পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন নেইমার। তবে কোচ অথবা ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের কেউ এখনও এ বিষয়ে মুখ খোলেননি। এদিকে ক্যামেরুনের বিপক্ষে সেরা একাদশ নামানোর পরিকল্পনা নেই ব্রাজিলের। বেঞ্চে থাকা খেলোয়াড়দের একবার পরীক্ষা করে দেখতে চান ব্রাজিল কোচ।

ব্রাজিলিয়ান গণমাধ্যম 'গ্লোবো' এরই মধ্যে ক্যামেরুনের বিপক্ষে সম্ভাব্য একাদশ দিয়েছে। সেখানে দেখা গেছে, অ্যালিসন বেকারের বদলে গোলপোস্টের নিচে আজ দাঁড়াবেন এডারসন। সেন্টার ব্যাক দু'জন হলেন ব্রেমার এবং এডার মিলিতাও। দানিলো বদলে সুইসদের বিপক্ষে রাইট ব্যাক হিসেবে খেলেছিলেন মিলিতাও। নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভা বিশ্রামে থাকায় রাইট ব্যাক দানি আলভেজ এ ম্যাচে নেতৃত্ব দেবেন। ৩৯ বছর বয়সে খেলতে নেমে ব্রাজিলের পক্ষে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ডও করতে যাচ্ছেন তিনি।

গত ম্যাচে এলেক্স সান্দ্রোর বদলে ম্যাচের শেষ দিকে নেমেছিলেন লেফট ব্যাক অ্যালেক্স তেলেস। আজ তিনি শুরু থেকেই নামবেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ফ্যাবিনহো এবং গুইমারেস বা ফ্রেডের মধ্যে একজন খেলবেন। ফলস নাইন হিসেবে আজ শুরু থেকেই নামবেন রদ্রিগো। দুই উইংয়ে গ্যাব্রিয়েল মার্তেনেল্লি ও অ্যান্থনি। সেন্টার ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। এই একাদশের কেবল মিলিতাও ও ফ্রেড গত ম্যাচের শুরুর একাদশে ছিলেন। বাকি ৯ জনই শুরুর একাদশে প্রথম সুযোগ পাচ্ছেন। তবে ব্রাজিলের এই রিজার্ভ একাদশও তারকায় ঠাসা। অনেক দলের সেরা একাদশেও হয়তো এর অর্ধেক তারকা নেই।

সংবাদ সম্মেলনে ক্যামেরুন ম্যাচের একাদশ নিয়ে পরিস্কার করে কিছু বলেননি তিতে, 'আমাদের ২৬ জন সর্বোচ্চ পর্যায়ের অ্যাথলেট রয়েছে। কারা খেলবে? লিভারপুলের ফ্যাবিনহো আছে, সিটির এডারসন আছে, মার্তেনেল্লি ও জেসুস আছে; যারা কিনা আর্সেনালের মূল ভরসা। সত্যিকার অর্থেই আমাদের দলে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা চলে। আমার কাজ হলো এই প্রতিদ্বন্দ্বিতার জন্য সর্বোত্তম পরিস্থিতি তৈরি করা।'

শেয়ার করুন

পাঠকের মতামত