আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ২ ডিসেম্বর

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ২ ডিসেম্বর

ছবিঃ এলএবাংলাটাইমস

শুক্রবার (২ ডিসেম্বর) কাতার বিশ্বকাপ- ২০২২ এ মাঠে গড়াচ্ছে চারটি ম্যাচ। এসব ম্যাচে মুখোমুখি হচ্ছে ঘানা-উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া-পর্তুগাল, সার্বিয়া-সুইজারল্যান্ড এবং ক্যামেরুন-ব্রাজিল।

এ দিনে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ভোর ৭টায় মুখোমুখি হচ্ছে ঘানা-উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া-পর্তুগাল। গ্রুপ ‘এইচ’ থেকে পর্তুগাল শেষ ষোলো নিশ্চিত করলেও জটিল হিসাব-নিকাশে নকআউটে যাওয়ার সম্ভবনা আছে তিন দল- দক্ষিণ কোরিয়া, ঘানা ও উরুগুয়ের। উরুগুয়ের সামনে আজ জয় ছাড়া কোনও বিকল্প নেই। ঘানা জিতলেই শেষ ষোলোয় চলে যাবে। ড্র করলেও তাদের সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে পর্তুগালকে অবশ্যই দক্ষিণ কোরিয়াকে হারাতে হবে। কোরিয়ানদেরও শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে জয়ের পাশাপাশি দেখতে হবে ঘানা-উরুগুয়ে ম্যাচের ফলটা যেন অনুকূলে আসে।

ইতোমধ্যেই পর্তুগাল দুই ম্যাচে জয়ী হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। তবে দক্ষিণ কোরিয়ার সামনে সুযোগ আছে ম্যাচে জয় নিশ্চিত করে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার। এজন্য অবশ্য গ্রুপের আরেক ম্যাচে টেবিলের দ্বিতীয়স্থানে থাকা ঘানাকে উরুগুয়ের কাছে হারতে হবে কিংবা ড্র করতে হবে। কাতার বিশ্বকাপে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় ক্যালিফোর্নিয়া সময় সকাল ৭টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে পর্তুগাল।

এ দিনে অপর ম্যাচগুলোতে ক্যালিফোর্নিয়া সময় সকাল ১১টায় মুখোমুখি হচ্ছে 'জি' গ্রুপ এর দল সার্বিয়া-সুইজারল্যান্ড এবং ক্যামেরুন-ব্রাজিল। নকআউট পর্বে জায়গা করে নিতে আজ সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড। তবে তাদের জন্য সমীকরণটা বেশ সহজ। সার্বিয়ার বিপক্ষে জিতলে তো অবশ্যই, ড্র করলেও দ্বিতীয় রাউন্ডে চলে যাবে তারা। যদি না গ্রুপের অন্য ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে বসে ব্রাজিল। ক্যামেরুন জিতলে আর সুইসরা ড্র করলে দুই দলের পয়েন্ট হবে ৪। তখন গোল পার্থক্যে গ্রুপ রানার্সআপ নির্ধারিত হবে। তবে সার্বিয়ার সামনে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।

অপরদিকে ইতোমধ্যেই প্রথম দুই ম্যাচে জয়ী টুর্নামেন্ট ফেভারিট ব্রাজিল নকআউট পর্ব নিশ্চিত করায় ক্যামেরুনের সাথে ম্যাচটি তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ না হলেও ক্যামেরুন শেষ ষোলো নিশ্চিতে শেষ চেষ্টা করবে। প্রথম দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া আফ্রিকান অদম্য সিংহদের সামনে জয় ভিন্ন বিকল্প পথ খোলা নেই। গ্রুপ-জি’র আরেক ম্যাচে সার্বিয়া যদি সুইজারল্যান্ডকে ১ গোলের ব্যবধানে পরাজিত করতে পারে তাহলে গোল ব্যবধানে ব্রাজিলের পরে দ্বিতীয় দল নির্ধারিত হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত