আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

আলভারেজ-মেসির গোলে কোয়ার্টারে আর্জেন্টিনা

আলভারেজ-মেসির গোলে কোয়ার্টারে আর্জেন্টিনা

দুই প্রজন্মের দুই তারকা। একজন লিওনেল মেসি, যার জাতীয় দলে ১৬ বছরের ক্যারিয়ার। ক্লাব-দেশ মিলিয়ে খেলতে নেমেছিলেন হাজারতম ম্যাচ। কীর্তির ম্যাচে বাঁ-পায়ের দারুণ শটে গোল করেছেন তিনি। অন্যজন হুলিয়ান আলভারেজ। কেবল ইউরোপে পা রেখেছেন। জাতীয় দলেও মাত্র এক বছর। তবে টানা দুই ম্যাচে গোল করে জাত চেনালেন। সিনিয়র-জুনিয়রের ওই রসায়নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। পা রেখেছে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনােলে।

কীর্তির ম্যাচে জাতীয় দলে দীর্ঘদিনের পথচলার সঙ্গী অ্যাঞ্জেল ডি মারিয়াকে ছাড়া নামতে হয় মেসির। ইনজুরিতে আছেন অভিজ্ঞ এই খেলোয়াড়। তবে তার অভাব মাঠে টের পায়নি আকাশি-সাদা জার্সিধারীরা। পজিশন প্লেয়িং করে ম্যাচের ৩৪ মিনিটে বাঁ-পায়ের দারুণ শটে জালে বল জড়িয়ে দেন আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা এই তারকা। তার গোলের কারিগর সেন্ট্রাল ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। ওই গোলেই প্রথমার্ধ শেষ করে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারের স্বাদ পাওয়া আকাশি-নীলরা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন দলটির তরুণ নাম্বার নাইন হুলিয়ান আলভারেজ। লওতারো মার্টিনেজকে বেঞ্চে রেখে টানা দুই ম্যাচে শুরুর একাদশে রাখা হয় তাকে। গোল করে প্রতিদান দিয়েছেন তিনি। তার ৫৭ মিনিটের গোলটি আসে অস্ট্রেলিয়া গোলরক্ষকের ভুলে।

সকারু গোলরক্ষক লম্বা ব্যাক পাস ধরে ড্রিবলিং করে পাস দিতে যাচ্ছিলেন। আলভারেজ দ্রুত প্রেস করে বল কেড়ে নিয়ে জালে জড়িয়ে দেন। আর্জেন্টিনার ষষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে শুরুর দুই ম্যাচেই অংশ নিয়ে গোল করার কীর্তি গড়েছেন। এর আগে ২০০৬ সালে যে কীর্তি গড়েছিলেন হার্নান ক্রেসপো। তার ওই গোলেই সহজ জয়ে কোয়ার্টার ফাইনাল দেখছিল আর্জেন্টিনা। কিন্তু ৭৭ মিনিটে আত্মঘাতী গোল খায় ল্যাতিন দলটি। সকারু খেলোয়াড়ের জোরের ওপর দেওয়া শট এনজো ফার্নান্দেজের পায়ে লেগে জালে চলে যায়। ফেরানোর কোন সুযোগই পাননি এমি মার্টিনেজ। তবে শেষ বাঁশির ঠিক আগে কুয়েলের নিশ্চিত গোল হওয়ার মতো শট গ্লাভস বন্দি করেন এই গোলরক্ষক। শেষের ওই টানটান উত্তেজনাটুকু অবশ্য হতো না, যদি ৭১ মিনিটে বদলি নামা লওতারো মার্টিনেজ চারটি সুুযোগের অন্তত একটি গোল করতে পারতেন। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে পরবর্তী ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। আগামী ৯ ডিসেম্বর রাত ১টায় অনুষ্ঠিত হবে ওই ম্যাচ। শনিবার নকআউটের প্রথম ম্যাচে ৩-১ গোলে জিতে ডাচরা কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত