আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সাকিবের জোড়া আঘাতে বিপদে ভারত

সাকিবের জোড়া আঘাতে বিপদে ভারত

ম্যাচের শুরুতে মেহেদী হাসান মিরাজের প্রথম আঘাত। এর পর সাকিব আল হাসান ১ ওভারে নিয়েছেন ২ উইকেট। দুইয়ে মিলে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুরে মাঠে নেমেছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৮ ওভারে ৮২ রান। ব্যাট করছেন কেএল রাহুল ও শ্রেয়াস আইয়ার।

টস জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত। দলকে প্রথম সাফল্য এনে দিলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। ভারতের দলীয় ২৩ রানে শিখর ধাওয়ানকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ৭ রানে আউট ভারতীয় এই ওপেনার।এরপর দলীয় ৪৮ রানে ফের ভারতকে আঘাত। এবার সাকিব ফেরান রোহিত শর্মাকে। ব্যক্তিগত ২৭ রানে আউট ভারত অধিনায়ক। তাকে বোল্ড আউটের ফাঁদে ফেলেন সাকিব। দুই বল পরই ফের সাকিব ম্যাজিক। ভারতের সেরা অস্ত্র কোহলিকে সাজঘরের পথ দেখান সাকিব। লিটনের দারুণ ক্যাচে ফিরে যান কোহলি ৯ রান করে। আর ভারতের সংগ্রহ ১১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৯ রান।

রোববারের ম্যাচ দিয়ে ওয়ানডেতে লিটন দাসের নেতৃত্বের অভিষেক হলো। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ইনজুরিতে ছিটকে যাওয়ায় রোহিত শর্মাদের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ইনজুরির কারণে বাংলাদেশ দলে নেই পেসার তাসকিন আহমেদও। আর চোটের জন্য ভারত পায়নি জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামিকে। বাংলাদেশের একাদশে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়। তবে জায়গা হয়নি ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহানের। ভারতের একাদশে অভিষেক হতে যাচ্ছে কুলদীপ সেনের। এছাড়া একাদশে রয়েছেন বিরাট কোহলি-রিশাব পান্থের মতো ক্রিকেটাররা।তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে বাংলাদেশ দল। মুস্তাফিজুর রহমানের সঙ্গে পেসে ইবাদত হোসেন চৌধুরি ও হাসান মাহমুদ। বোলিংয়ে সাকিব আল হাসানের সঙ্গে মেহেদী হাসান মিরাজ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত