আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হৃত্বিক ও জ্যাকুলিন মাতাবেন বিপিএলের উদ্বোধন

হৃত্বিক ও জ্যাকুলিন মাতাবেন বিপিএলের উদ্বোধন

বিপিএল মানেই ধামাকা। যার
শুরুটা উদ্বোধনী অনুষ্ঠান থেকেই। যে
কারণে আয়োজকরাও চেষ্টায় থাকেন,
উদ্বোধনী অনুষ্ঠান থেকেই বিপিএলকে
আকর্ষণীয় করে তুলতে চান আয়োজকরা। ১৯
কিংবা ২০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা
রয়েছে বিপিএলের জমজমাট উদ্বোধনী
অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের মঞ্চ
মাতানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে
বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশন এবং
জ্যাকুলিন ফার্নান্দেজকে।
বিপিএল আয়োজনের সব কিছুই প্রায়
চূড়ান্ত হয়ে গেছে ইতিমধ্যে। দেশি
ক্রিকেটারদের সঙ্গে বিদেশী
ক্রিকেটারদেরও তালিকা প্রকাশ করে
দেয়া হয়েছে। ঠিক করা হয়ে গেছে কয়টি
ফ্রাঞ্চাইজি যোগ দিচ্ছে এবারের
আসরে। যে ছয়টি ফ্রাঞ্চাইজি
বিপিএলের তৃতীয় আসরে অংশ নিচ্ছে
তারাও তোড়জোড় বেধে নেমেছে
বিদেশী খেলোয়াড়দের দলভূক্ত করে
নিতে। কে কাকে দলে নেবে, সেটাই যেন
এখন প্রতিযোগিতার বিষয় হয়ে
দাঁড়িয়েছে দলগুলোর মধ্যে।
এরই ফাঁকে বিপিএল গভর্ণিং কাউন্সিল
ব্যাস্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন
নিয়ে। এই অনুষ্ঠানকে কতভাবে আকর্ষণীয়
করে তোলা যায় সেটাই এখন তাদের মূল
ভাবনার বিষয়। যে কারণে অনুষ্ঠান
মাতাতে আনা হচ্ছে বলিউডের এই দুই
সুপারস্টারকে। শুধু হৃত্বিক রোশন কিংবা
জ্যাকুলিন ফার্নান্দেজ নন, তাদের সঙ্গে
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে
আসছেন জনপ্রিয় গায়ক কৃষ্ণাকুমার কুন্নাথ
(কেকে)। মিরপুর শেরে বাংলা ক্রিকেট
স্টেডিয়ামে ১৯ কিংবা ২০ নভেম্বর
বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ১০টা
পর্যন্ত চলবে এই জমজমাট উদ্বোধনী
অনুষ্ঠানটি।
শুধুমাত্র বিদেশী তারকা দিয়েই সাজানো
হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠানটি। থাকছেন
দেশী নামি-দামি তারকারাও। উদ্বোধনী
অনুষ্ঠান সম্পর্কে এমনটাই জানিয়েছেন
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য এবং
বিসিবি পরিচালক শেখ সোহেল।
তবে দর্শকদের জন্য একটু হতাশার খবরও
আছে বৈ কি। কারণ ঝমকালো এই
অনুষ্ঠানটি দেখতে হলে একটু হাতখোলা
হতেই হবে দর্শকদের। কারণ, টিকিটের চড়া
মূল্য। টিকিটের সম্ভাবন্য মূল্য ৩শ’ টাকা
থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত।
জানা গেছে, এই অনুষ্ঠান আয়োজন করতেই
বিসিবির ব্যায় হবে প্রায় আড়াই থেকে
তিন কোটি টাকা।
বিসিবি পরিচালক শেখ সোহেল
সাংবাদিকদের জানান, ‘এরই মধ্যে
হৃত্বিক, জ্যাকুলিন ও কেকের সঙ্গে চুক্তি
করে ফেলেছি। তারা যে আসবেন এটাই
নিশ্চিত বলা চলে।’ যদিও এই তিন
তারকাকে আনতে কেমন ব্যায় হবে তা
জানাননি তিনি। শেখ সোহেল বলেন,
‘আসলে ওদের পক্ষ থেকে আমাদেরকে
নিষেধ করা হয়েছে যেন তাদের সঙ্গে
চুক্তি টাকার পরিমাণটা কোন ভাবেই
প্রকাশ না করি।’
দেশী শিল্পিদের মধ্যে কারা কারা
থাকছে- এ বিষয়ে শেখ সোহেল বলেন,
‘রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মমতাজ
এই তিন জনের মধ্যে একজন থাকবেন। সেই
সঙ্গে ব্যান্ড দলের মধ্যে মাইলস,
এলআরবিও থাকতে পারে। আমরা সবার
সঙ্গে কথা বলছি।’

শেয়ার করুন

পাঠকের মতামত