আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ৪ ডিসেম্বর

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ৪ ডিসেম্বর

ছবিঃ এলএবাংলাটাইমস

কাতার বিশ্বকাপ- ২০২২ এর শেষ ষোলোর খেলায় রবিবার (৪ ডিসেম্বর) মাঠে গড়াচ্ছে দুইটি ম্যাচ। এসব ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-পোল্যান্ড এবং ইংল্যান্ড-সেনেগাল।

এ দিনে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ভোর ৭টায় মুখোমুখি নকআউট পর্বের প্রথম ম্যাচে আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও পোল্যান্ড। লেস ব্লুজরা গ্রুপ-ডি’র শীর্ষ দল হিসেবে নক আউট পর্বে উঠলেও আর্জেন্টিনার পর গ্রুপ-সি’র দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে এসেছে রবার্ট লেওয়ান্ডোভস্কির পোল্যান্ড। আজকের নক-আউট ম্যাচকে সামনে রেখে পূর্ণশক্তির দলই হাতে পাচ্ছে পোল্যান্ড। আর্জেন্টিনার বিরুদ্ধে প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি ও ক্যারল সুইডারিস্কিকে বেঞ্চে রেখেছিলেন কোচ। তবে নক-আউটের ম্যাচে ক্যারলের একাদশে ফেরা প্রায় নিশ্চিত। রবার্ট লেওয়ান্ডোভস্কি ও ক্যারলের সঙ্গে তৃতীয় উইঙ্গার হিসেবে আরকাদিয়াস মিলিক অথবা ক্রিস্টোফ পিয়াটেকের যেকোন একজন সুযোগ পেতে পারে। প্রথমবারের মত দলটি নক আউট পর্বে পৌঁছেছে।

এদিকে, তিউনিসিয়ার বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে গ্রুপ পর্ব শেষ করা ফ্রান্স আছে বেশ ফুরফুরে মেজাজে। ৪০ বছর আগে সর্বশেষ ১৯৮২ সালে একটি প্রীতি ম্যাচে  পোল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল ফ্রান্স।  ম্যাচটিতে ৪-০ গোলে জয়ী হয়েছিল পোলিশরা। কিন্তু এরপর টানা সাত ম্যাচে তাদের বিরুদ্ধে অপরাজিত ছিলো লেস ব্লুজরা। সর্বশেষ ২০১১ সালে প্রীতি ম্যাচে ফ্রান্স ১-০ গোলে জয়ী হয়েছিল। আজকের ম্যাচের জন্য ফরাসি কোচ দেশ্যম পুরো ফিট একটি স্কোয়াড হাতে পাচ্ছেন। গোলরক্ষক আলফোনসো অ্যারিওলা পিঠের ইনজুরি কাটিয়ে তিউনিসিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। গোঁড়ালির ইনজুরিতে থাকা থিও হার্নান্দেজেরও ম্যাচের আগে পুরো ফিট হওয়ার আশা করা হচ্ছে। তিউনিসিয়ার সাথে মূল দলে না খেলা এমবাপ্পে, গ্রীজম্যান, ডেম্বলে ও অলিভার জিরুদ ফিরবেন নক আউটের ম্যাচে। মধ্যমাঠে জর্ডান ভেরেটুট ও ইউসুফ ফোফানার জায়গায় অরিলিয়েন চুয়ামেনি ও আদ্রিয়্যান র‍্যাবিওটের ফেরার সম্ভাবনা বেশি।

দিনের অপর ম্যাচে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী সকাল ১১টায় আল বায়্যিত স্টেডিয়ামে ইংল্যান্ড ও সেনেগালের ম্যাচটি অনুষ্ঠিত হবে। কাতারে গ্রুপপর্বে সবচেয়ে ভালো ফল করেছে ইংল্যান্ড। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে হ্যারি কেইনরা। প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ৬-২ ব্যবধানে জয়ের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলশূন্য ড্র করে ইংল্যান্ড। শেষ ম্যাচে ওয়েলসকে ৩-০ ব্যবধানে হারায় গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটের সবচেয়ে বড় ভরসা একঝাঁক তরুণ ফুটবলার। ফিল ফডেন, বুকায়ো সাকা, জুড বেলিংহ্যাম, হ্যারি মাগুয়েররা দলের সাফল্যের জন্য নিজেদের সেরাটা উজাড় করে দেয়ার চেষ্টা করছেন। প্রতিপক্ষ সেনেগালকে সমীহ করলেও নিজের দলের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী গ্যারেথ সাউথগেট। এদিকে এখন পর্যন্ত কাতার বিশ্বকাপ অনেক অঘটন দেখেছে। অঘটনের বিশ্বকাপে আরও একবার সেটাই ঘটানো লক্ষ্য আফ্রিকান শক্তির। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর কাতার ও ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে সেনেগাল। চোটের কারণে সাদিও মানে ছিটকে যাওয়ায় এ দলটাকে কোনো নম্বর দিতে চাননি ফুটবল বিশেষজ্ঞরা। কিন্তু তারুণ্যের গতি ও হাল না ছাড়া মনোভাবের পরিচয় দিয়ে শেষ ষোলোয় উঠে আফ্রিকানরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত