আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ৫ ডিসেম্বর

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ৫ ডিসেম্বর

ছবি: এলএবাংলাটাইমস

কাতার বিশ্বকাপ- ২০২২ এর শেষ ষোলোর খেলায় সোমবার (৫ ডিসেম্বর) মাঠে গড়াচ্ছে দুইটি ম্যাচ। এসব ম্যাচে মুখোমুখি হচ্ছে জাপান-ক্রোয়েশিয়া এবং ব্রাজিল-দক্ষিণ কোরিয়া।

এ দিনে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ভোর ৭টায় কাতারের আল জানুব স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও জাপান। মরুর বুকে প্রথম বিশ্ব ফুটবলের আসরে দুই অঘটনের জন্ম দিয়েছে জাপান। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে ও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ২-১ গোলে হারিয়েছে দলটি। অন্যদিকে ক্রোয়েশিয়া গ্রুপ পর্বে তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে গোলশূন্য ড্র, দ্বিতীয় ম্যাচে কানাডার সঙ্গে ৪-১ গোল ব্যবধানে দুর্দান্ত জয় ও শেষ ম্যাচে আসরের অন্যতম হট ফেভারিট বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করে ক্রোয়াটরা। পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে সমানে সমান দল দুটি। তিনবারের দেখায় এক জয় লুকা মদ্রিচদের, এক জয় জাপানের। আর ড্র হয়েছে এক ম্যাচে। ১৯৯৭ সালে দুই দলের প্রথম দেখায় ৪-৩ গোল ব্যবধানে জয় পেয়েছিল জাপানিরা। বিশ্বমঞ্চে ১৯৯৮ সালের দেখায় জাপানকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছিল ক্রোয়াটরা। আর ২০০৬ বিশ্বকাপে গোলশূন্য ড্র। বিশ্ব আসরে প্রায় ১৬ বছর পর মুখোমুখি হচ্ছে দল দুটি। তাই লড়াইটা এবার সমানে সমানে।

দিনের অপর ম্যাচে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী সকাল ১১টায় কাতারের ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। শক্তিমত্তা আর পরিসংখ্যান বিবেচনায় এই ম্যাচের ফেভারিট ব্রাজিল। সেলেসাওরা ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে, দক্ষিণ কোরিয়ার র‌্যাংকিং ২৮। মুখোমুখি পরিসংখ্যানেও যোজন যোজন এগিয়ে ব্রাজিল। ব্রাজিল এর আগে ৭ বার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলেছে। জিতেছে ছয়টিতেই। দক্ষিণ কোরিয়ার জয় একটি, সেটিও ২৩ বছর আগে ১৯৯৯ সালে। এদিকে ক্যামেরুন ম্যাচের পর অনুশীলন শুরু করেছেন নেইমার। বল পায়ে অনুশীলনে পুরোপুরি ফিট দেখিয়েছে তিতের দলের প্রধান তারকাকে। প্রথম একাদশে নেইমারকে রাখা নিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন ব্রাজিল কোচ। তবে যা খবর প্রথম একাদশে নেইমারকে রেখেই দল সাজাতে চলেছেন তিতে। পাশাপাশি শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে হার নিয়েও খুব একটা চিন্তিত নন ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। কোরিয়ার বিরুদ্ধ পূর্ণ শক্তির দল নিয়েই নামতে চলেছে সাম্বা ব্রিগেড।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত