আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

'নকআউট' পরীক্ষায় রোনালদো

'নকআউট' পরীক্ষায় রোনালদো

বোন কাতিরা অ্যাভাইরো তাঁর ছেলেমেয়ে নিয়ে ভাইয়ের সঙ্গে বিকেলটা কাটাতে এসেছিলেন। বান্ধবী জর্জিনা রদ্রিগেজও এসেছিলেন ছেলেপুলে নিয়ে। পরিবারের সঙ্গে সময়টা বেশ কেটেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। আজ মাঠেও বাড়ির সবাই আসবেন তাঁর খেলা দেখতে। তাঁরা কি ধরেই নিয়েছেন, আজই বিশ্বকাপে শেষ ম্যাচ হয়ে যেতে পারে রোনালদোর! মন যেমন সেটা চাইছে না, তেমনি শঙ্কাটাও তো অবাস্তব নয়। প্রি-কোয়ার্টারের নকআউট ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে আজ জিততে না পারলেই তো বিদায় পর্তুগালের, গুডবাই রোনালদোর। কাতারে এখন পর্যন্ত হারজিতের এই লক্ষণরেখায় এসে পরীক্ষায় পড়তে হয়নি তাঁর, যেটা মেসিকে দিতে হয়েছে। টিকে থাকার সেই আসল পরীক্ষাটাই আজ দিতে হবে রোনালদোকে। যদিও কাতার অন্তত চাইছে না, তাঁকে হারিয়ে এই জলসার রং কমে যাক; অন্তত আরও কিছুটা দৌড় দেখতে চায় রোনালদোর। কান পাতলে দোহায় শোনা যাচ্ছে, দু'দিন আগে নাকি কাতারের আমিরের আমন্ত্রণে পরিবার নিয়ে তাঁর প্রাসাদে গিয়ে নৈশভোজ করেছিলেন রোনালদো। স্প্যানিশ দৈনিক মার্কা আবার কাল ব্রেকিং দিয়েছে, ১ জানুয়ারি থেকে সৌদি আরবের ক্লাব আল নাসেরেই 'পেনশনের' জীবন কাটাবেন!

বিদায় আর অবসরের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ ভীষণভাবে রোনালদো চাইবেন, সুইসদের বিপক্ষে ম্যাচটি জিততে। এমনিতে শক্তি-সামর্থ্যে পর্তুগাল একেবারে রোনালদোনির্ভর নয়। ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফ্লিক্সসহ অনেকেই রয়েছেন, যাঁরা পর্তুগালের হয়ে গোলমুখ খুলতে পারেন। ডিফেন্সেও জোয়ান ক্যানসিলো, রোবেন ডায়াস, পেপেরা রয়েছেন। সব মিলিয়ে গোছানো একটি ইউরোপীয় দল। তবে শেষ ম্যাচটি দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যাওয়ায় আত্মবিশ্বাসে খানিকটা ধাক্কা লেগেছে। সুইজারল্যান্ডের বিপক্ষেও নিয়মিত দেখা হয় তাদের। এ পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে তারা। সুইজারল্যান্ডের জয় ১১, পর্তুগালের ৯।। তবে এ বছরই দু'বার দেখা হয়েছে তাদের। জুনে উয়েফা নেশন্স লিগে পর্তুগাল লিসবনে ৪-০ গোলে হারিয়েছে সুইসদের। রোনালদোর জোড়া গোল ছিল সেই ম্যাচে। তবে পরের সপ্তাহেই সুইসরা হারের শোধ নেয় ১-০ গোলে হারিয়ে।

তবে বিশ্বকাপের নকআউট মানেই পর্তুগিজদের কান্না। এ পর্যন্ত বিশ্বকাপের প্রি-কোয়ার্টারে চারবার উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে একবারই তা টপকাতে পেরেছিল। পরের দুবার স্পেন আর উরুগুয়ের কাছে হারতে হয় রোনালদোদের। অন্যদিকে সুইসরা শেষ চার বিশ্বকাপে নকআউট পর্বে কোনো গোল করতে পারেনি। এটাও তাদের জন্য মন খারাপেরই ব্যাপার। দলের মূল তারকাই শাকিরি। সার্বিয়াকে ৩-২ গোলে হারানোর পর সুইসদের আত্মবিশ্বাসও তুঙ্গে। এমনিতে এবার রোনালদো সেভাবে প্রতিপক্ষের জন্য হুমকি না হলেও শাকিরি কিন্তু তাঁকে আলাদাভাবেই মার্ক করে রাখছেন। 'অন্যরা তাঁর বয়সের কারণে যতই ফেড মনে করুক না কেন, আমরা জানি কয়েক মিনিটের মধ্যে, এমনকি কয়েক সেকেন্ডের মধ্যে রোনালদো কী করতে পারে! সুতরাং আমরা তাঁর ব্যাপারে অবশ্যই সতর্ক থাকব।' গ্রুপ পর্বে স্কোয়াডে খুব বেশি বদল না এনে একটি দারুণ ঐক্য গড়ে তুলেছে সুইসরা।

গতকাল দলের মুখপাত্র হয়ে সাংবাদিকদের সামনে আসা পর্তুগিজ ডিফেন্ডার রোবেন ডায়াসও বললেন সুইসরা কতটা শৃঙ্খলাবদ্ধ শক্তিশালী দল। 'তাদের সঙ্গে আমরা আগেও খেলেছি। আমরা জানি, তাদের শক্তির জায়গাটি কোথায়; দুর্বলতাও বা কোথায়? আমরা কাল শুধু জয়ের জন্যই মাঠে নামব।' নকআউট পর্বে পর্তুগালের একটি দুর্বলতার জায়গা হলো টাইব্রেকার। ম্যাচ কোনোভাবে টাইব্রেকে গেলেই কিন্তু রোনালদোদের সামনে দেয়াল হয়ে দাঁড়াবেন ইউরোপের বিখ্যাত সুইস গোলরক্ষক সমার। তাই আজ জমাট একটি ম্যাচের অপেক্ষায় থাকছেন বিশ্বকাপের দর্শকরা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত