আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

নেইমারদের নাচের সমালোচনা, জবাব দিলেন তিতে

নেইমারদের নাচের সমালোচনা, জবাব দিলেন তিতে

ব্রাজিল মানেই সাম্বার ছন্দ। ব্রাজিল মানেই জোগোবনিতো। কোরিয়ার বিপক্ষে ব্রাজিলিয়ানদের দাপুটে ফুটবলের সঙ্গে যোগ হয়েছে বাহারি নাচ। বিশ্বকাপের আগেই গোল উদযাপনের জন্য দশটি নাচ ঠিক করে রেখেছিল ব্রাজিল। প্রতিটি গোলেই নেইমাররা নেচেছেন, উদযাপন করেছেন। খেলোয়াড়রা তো বটেই, নাচলেন কোচ তিতেও। কিন্তু এই ব্যাপারটাই পছন্দ হয়নি কিছু ফুটবলবোদ্ধার। সাবেক আইরিশ ফুটবলার রয় কিন যেমন বলেছেন, এমন নাচ তার কাছে মনে হয় অসম্মানজনক। সংবাদ সম্মেলনে এই নিয়ে প্রশ্নের জবাব দিলেন কোচ তিতে।

আয়ারল্যান্ডের সাবেক তারকা ইংল্যান্ডের আইটিভিতে বলেন, 'প্রতি গোলের পর এভাবে উদযাপন প্রতিপক্ষের জন্য অপমানজনক। একটা গোলে নাচলে ঠিকাছে, প্রতি গোলের পর না। তাদের কোচও সেখানে যোগ দিলেন। এটা ভালো লাগেনি। 'বলা হয় এটা নাকি তাদের সংস্কৃতি। আমার তো মনে হয় এটা প্রতিপক্ষকে অসম্মান করা।' ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই নিয়ে প্রশ্ন উঠলে তিতে বিনয়ের সঙ্গে জানান, 'দেখুন নিজেদের সফলতা প্রকাশ করা ছাড়া এই উদযাপনের আর কোন লক্ষ্য ছিল না। দলের জন্য আনন্দ, পারফরম্যান্সের খুশি কেবল আছে আর কিছু না। প্রতিপক্ষ, প্রতিপক্ষের কোচ পাওলো বেন্তোকে আমি সম্মান করি।' নিজের নাচ সম্পর্কে তিতে ব্যাখ্যায় জানান তরুণ তারকাদের সঙ্গে একাত্ম হতে চেয়েছিলেন তিনি, 'ছেলেরা খুবই তরুণ, আমি চেষ্টা করি ওদের সঙ্গে একাত্ম হতে। আমাদের ফুটবলের চরিত্র ও মানিসকতার সঙ্গে যায় ওই নাচ।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত