আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

আইসিসির সেরা দশে তিন বাংলাদেশি বোলার

আইসিসির সেরা দশে তিন বাংলাদেশি বোলার

ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচে উইকেট না পেলেও ২ দশমিক ৭ ইকোনমি রেটে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে। ৫০ ওভারের সংস্করণে সেরা দশে উঠে এসেছেন তিন বাংলাদেশি বোলার।

৬৪৭ রেটিং নিয়ে বোলিং তালিকায় সাত ধাপ এগিয়ে সেরা দশে ঢুকলেন সাকিব। ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে তার অবস্থান এখন ৯ নম্বরে। এক ধাপ পিছিয়ে ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশে রয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়া ফর্মের তুঙ্গে থাকা মেহেদী হাসান মিরাজ অবশ্য দুই ধাপ পিছিয়ে ৬৪৮ পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকার আটে। আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুইয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, তিনে মিচেল স্টার্ক, চারে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, পাঁচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ছয়ে আফগানিস্তানের রশিদ খান এবং সাতে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

এদিকে, আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটারদের শীর্ষস্থান পুনরায় দখলে নিয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেনে। পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২০৪ ও অপরাজিত ১০৪ রান করেন তিনি। দুর্দান্ত এই পারফরমেন্সের মাধ্যমে ইংল্যান্ডের জো রুটকে টপকে ৯৩৫ রেটিং নিয়ে শীর্ষে ফিরেছেন লাবুশেনে। ৮৯৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনের। দুজনই আছেন র‍্যাংকিংয়ের সেরা দশে। ৮৪০ রেটিং পয়েন্ট নিয়ে অ্যান্ডারসনের স্থান তিনে, রবিনসন ৭৫৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন আটে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত