আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

কোয়ার্টার ফাইনাল লড়াইটা তাঁদের দু'জনেরও

কোয়ার্টার ফাইনাল লড়াইটা তাঁদের দু'জনেরও

বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ আর উত্তেজনা। খেলা নির্ধারিত সময়ে শেষ না হলেই দর্শকদের উৎকণ্ঠা বাড়তে থাকে তবে কি পেনাল্টি শুটআউটে গড়াচ্ছে ম্যাচের ভাগ্য! আর এই টাইব্রেকারই গোলরক্ষককে নায়ক হওয়ার সুযোগ করে দেয়। শুধু টাইব্রেকার নয়, নকআউটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে গোলরক্ষকের দু-একটি সেভ অনেক সময় ম্যাচে পার্থক্য গড়ে দেয়। আজকের ব্রাজিল-ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনাল লড়াইয়েও তাই সবার বিশেষ নজর থাকবে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার ও ক্রোয়েশিয়ার ডমিনিক লিভাকোভিচের ওপর।

বর্তমান সময়ের সেরা গোলরক্ষকদের তালিকা করা হলে নিঃসন্দেহে উপরের দিকেই আসবে অ্যালিসন বেকারের নাম। যদিও কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত তেমন পরীক্ষায় পড়তে হয়নি অ্যালিসনকে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে সার্বিয়া ও সুইজারল্যান্ডের কেউই ব্রাজিলের পোস্টে অন টার্গেট শট নিতে পারেনি। তৃতীয় ম্যাচে ক্যামেরুনের কাছে ব্রাজিল ১-০ গোলে হারলেও সে ম্যাচে দলের সেরা গোলরক্ষককে বিশ্রামে রেখেছিলেন কোচ তিতে। শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার ছয়টি অন টার্গেট শটের পাঁচটি ফিরিয়ে দিলেও পাইক সেউং-হোর দূরপালল্গার এক শটে পরাস্ত হন অ্যালিসন। ব্রাজিলের হয়ে দ্বিতীয় বিশ্বকাপ খেলতে নামা অ্যালিসন এখন পর্যন্ত বিশ্বকাপে তাঁর খেলা আট ম্যাচের পাঁচটিতেই ক্লিনশিট রাখতে পেরেছেন। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হতে পারে অ্যালিসনকে।

ক্রোয়েশিয়াকে কোয়ার্টার ফাইনালে নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় অবদান ক্রোয়াট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের। জাপানের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে তিনটি পেনাল্টি শট আটকিয়ে তো রেকর্ডের পাতায় ঢুকে গেছেন লিভাকোভিচ। বিশ্বকাপের ইতিহাসে পাঁচটি পেনাল্টি শটের মধ্যে সর্বোচ্চ তিনটি শট আটকানো চতুর্থ গোলরক্ষক ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার বিশালাকায় এই গোলকিপার। শুধু টাইব্রেকারে পেনাল্টি সেভই নয়, জাপানের দারুণ সব আক্রমণও ক্রোয়েশিয়ার অর্ধে এসে আটকে গিয়েছিল লিভাকোভিচের গল্গাভসে। বিশ্বকাপে ক্রোয়েশিয়া আর পেনাল্টি শুটআউটের সখ্যতাও বেশ পুরোনো। গত বিশ্বকাপে শেষ ষোলোতে স্পেন আর কোয়ার্টার ফাইনালে রাশিয়াকে টাইব্রেকারে হারায় বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া। ব্রাজিলের সঙ্গে ম্যাচে খেলা যদি টাইব্রেকারে গড়ায়, তবে লিভাকোভিচের থেকে আরও একবার অসাধারণ কিছুর প্রত্যাশা থাকবে ক্রোয়েশিয়ানদের।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত